হাওড়ার প্রেমচাঁদ জুটমিলে পড়ল তালা, ৪০০০ শ্রমিকের মাথায় হাত

Howrah প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন মূল্যবৃদ্ধির চাপে রীতিমত দিশেহারা হয়ে পড়েছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তরা। তার উপর বাজারে দিনদিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় ফের বন্ধের মুখে পড়ল আরও এক জুটমিল। জানা গিয়েছে, কাঁচা পাটের চরম সঙ্কট, উৎপাদন ব্যয় বৃদ্ধি-সহ একাধিক কারণে বন্ধ হয়ে গেল হাওড়ার (Howrah) বাউড়িয়ার প্রেম চাঁদ জুট … Read more

ফোর্ট উইলিয়ামের অফিসারকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য! মমতার বিরুদ্ধে বড় পদক্ষেপ সেনার

Mamata Banerjee প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে মেতে উঠেছে সকলে। দিনভর জেলায় জেলায় জনসভা করে চলেছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি। এমতাবস্থায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দফতর ফোর্ট উইলিয়াম প্রসঙ্গে গুরুতর এবং চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই মন্তব্যের … Read more

“দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হত…” মন্তব্য রাজ চক্রবর্তীর, সবকিছু ঠিকঠাক আছে তো?

Raj Chakraborty প্রীতি পোদ্দার, কলকাতা: একসময়ে টলিউডে দেব-শুভশ্রীর অফ স্ক্রিন রসায়ন নিয়ে সিনেপাড়ায় কম চর্চা হত না। যদিও বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও এখনও যখন এই জুটি একফ্রেমে, একমঞ্চে দাঁড়ায় তখনও দর্শকদের উন্মাদনায় বিন্দুমাত্র খামতি থাকে না। যুগে যুগে কালে কালে যেখানে উত্তম-সুচিত্রা, শাহরুখ কাজলকে সকলে মনে রেখে দেয় সেখানে দেব … Read more

লক্ষ্মীর ভান্ডার থেকে ডিএ, পেনশন! এবারের বাজেটে বড় চমক দিতে পারে রাজ্য সরকার

West Bengal প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন, তাইতো বেশ ব্যস্ততা চলছে রাজ্য রাজনীতিতে। এমতাবস্থায় রাজ্যে (West Bengal) বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। কবে এই বাজেট অধিবেশন হবে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হতে চলেছে। … Read more

নেই নিজের বাড়ি, মাথায় ৫৬ লাখের ঋণ, কত সম্পত্তির মালিক নিতিন নবীন?

Who Is Nitin Nabin know about his political career and wealth বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন নিতিন নবীন (Nitin Nabin)। সোমবার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির বিশেষ পদে জায়গা করে নেন তিনি। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই সভাপতির পদে শপথ নিলেন নিতিন। এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি নিতিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত … Read more

নজরে GST প্রতারণা, কলকাতার ৭ জায়গায় একযোগে হানা ED-র

ED Raids In Kolkata প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই কলকাতায় আই-প্যাকের দফতর ও তৃণমূলের আইটি প্রধান তথা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশিকে ঘিরে এখনও ঝামেলার রেশ কাটেনি। মামলা এখনও চলছে আদালতে। আর এই অবস্থায় বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় ইডি-র তল্লাশি অভিযান (ED Raids In Kolkata) শুরু হল। জানা … Read more

SIR নিয়ে তাণ্ডবের মামলায় রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন শুরু আগে রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর শুনানির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয়দের ক্ষোভের আগুনে জ্বলছে মুর্শিদাবাদের ফরাক্কা, উত্তর দিনাজপুরের চাকুলিয়া, লালবাগ, দুর্গাপুরে SDO দফতর। অফিসে ঢুকে রীতিমত জ্বালিয়ে দেওয়া হচ্ছে সরকারি নথি, জেলায় জেলায় বিশৃঙ্খলা যেন মহামারির রূপ নিচ্ছে। এমতাবস্থায় SIR … Read more

দেশে প্রথম! নাগরিকত্বের প্রমাণ দিতে যা করলেন মালদার যুবক, চক্ষু চড়কগাছ সবার

SIR Hearing প্রীতি পোদ্দার, কলকাতা: SIR শুনানিকে (SIR Hearing) কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ চরম আকার ধারণ করে। অভিযোগ বেছে বেছে সংখ্যালঘুদেরকেই একমাত্র শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। বাদ যাচ্ছে না কেউই। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনকেও শুনানির নোটিশ পাঠিয়েছে কমিশন। প্রতিবাদে গতকাল ইংরেজবাজার বিডিও অফিসে বিক্ষোভ করেছিল স্থানীয় … Read more

বারাসতে অভিষেকের কনভয় দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান, দুই ব্যাক্তিকে পেটাল তৃণমূল কর্মীরা

Abhishek Banerjee প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহুর্তে বিধানসভা নির্বাচন নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে বঙ্গের রাজ্য রাজনীতিতে। ভোট প্রচারে যাতে কোনো ত্রুটি না থাকে তাই নিয়ে দিকে দিকে চলছে জনসভা। শুধু তাই নয়, নির্বাচনকে সামনে রেখেই জেলায় জেলায় রণসংকল্প সভা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকালও বারাসতে ছিল সেই সভা। … Read more

জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষকদের ইন্টারভিউর দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি পর্ষদের

WBBPE প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ঘুচতে চলেছে অপেক্ষা। ইংরেজির পর এবার বাংলা মাধ্যমের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয় দফায় ইন্টারভিউর দিন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ আগামী ২৭ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে বলে … Read more