রামকে অপমানের অভিযোগ! ছবি ভাইরাল হতেই ক্ষমা চাইলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

প্রীতি পোদ্দার, কলকাতা: ভগবান রামের প্রতি অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়েই বিপাকে পড়লেন অগ্নিমিত্রা পাল! শাড়িতে উল্টো রামের ছবি ঘিরে বিজেপি অন্দরমহলে তৈরি হল এক নয়া বিতর্ক। গতকাল অর্থাৎ শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক বিজেপি নেতা সহ কর্মীরা। আর সেখানেই শুরু হল নয়া বিতর্কের সূত্রপাত। বিতর্কের … Read more

২১ জুলাই কলকাতার একাধিক রাস্তায় বিধিনিষেধ, বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্যান্য বছরের মতো এবছরও 21 জুলাই তৃণমূলের কর্মসূচি উপলক্ষ্যে ধর্মতলায় নামবে দলীয় সমর্থকদের ঢল। মূলত সেই কারণেই, ওই দিন কলকাতা শহরে যাতে কোনও রকম যানজট না হয় তা সুনিশ্চিত করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার, আদালতের তরফে পাওয়া নির্দেশ মেনেই এবার কাজে হাত লাগিয়েছেন কলকাতা পুলিশের কর্তারা। জানা যাচ্ছে, সোমবার … Read more

চেন্নাইয়ে কাজে গিয়ে বিপাকে বাংলার পরিযায়ী শ্রমিকরা, মার খেয়ে ফিরলেন মুর্শিদাবাদে

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে ভিন রাজ্যে কাজের সূত্রে সেখানে থাকলেও, মাতৃভাষা বাংলা বললেই শ্রমিকদের কপালে জুটছে বাংলাদেশির তকমা। সেই কারণে বিজেপি শাসিত রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সোচ্চার হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক অত্যাচারের ঘটনায় গত ১৬ জুলাই, কলকাতার রাজপথে বিরাট পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং … Read more

অর্থাভাবে হয়নি চিকিৎসা! ৫৩ বছরেই প্রয়াত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের শোকের ছায়া বিনোদনের জগতে! হ্যাঁ, তেলেগু চলচ্চিত্র জগতে যার অভিনয়ে দর্শকরা হেসে গড়াগড়ি খেতেন, সেই জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ (Venkat Raj) অর্থাভাবে বিনা চিকিৎসাতেই প্রয়াত হলেন। শুক্রবার রাতে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 53 বছর। সিনেমার জগতে তিনি ফিশ ভেঙ্কট হিসাবেই দর্শকদের … Read more

কোল্ডপ্লেতে পরকীয়া করে শিরোনামে Astronomer CEO! কে এই অ্যান্ডি বায়রন?

সৌভিক মুখার্জী, কলকাতা: কোল্ডপ্লে’র কনসার্টে যে কেলেঙ্কারি ঘটেছে, তা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল! শুধুমাত্র সঙ্গীতপ্রেমী নয়, বরং কর্পোরেট দুনিয়াতেও ফেলেছে তীব্র আলোড়ন! আসলে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় ডেটা ডেটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি Astronomer-র সিইও অ্যান্ডি বায়রন (Andy Byron)।  আসলে ওই কনসার্টে তিনি এক অস্বস্তিকার মুহূর্তে ধরা পড়েছেন, যেখানে তার সঙ্গে ছিলেন কোম্পানির চিফ পিপল অফিসার … Read more

কাঁকুড়গাছিতে অভিজিৎ হত্যাকাণ্ডে পুলিশকর্তাকে জেল! মুখ খুললেন শুভেন্দু

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বড় রায় আদালতের! ২১ এর বিধানসভায় কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যাকাণ্ড মামলায় এবার নয়া মোড় নিল আদালতের রায়ে। এবার ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হল নারকেলডাঙা থানার প্রাক্তন ওসি শুভজিৎ সেনকে। এর সঙ্গে সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথকেও। বড় নির্দেশ আদালতের গতকাল, শুক্রবার, ১৮ জুলাই, ব্যাঙ্কশাল … Read more

খুনের চেষ্টার অভিযোগ হাসিন জাহানের বিরুদ্ধে! নাম শামির মেয়েরও, ভয়ঙ্কর দাবি রিপোর্টে

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের মধ্যে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। যদিও হাইকোর্টের রায়ে সেই বিতর্কের অবসান ঘটেছে। তবে এবার আরও এক বিতর্কের সূত্রপাত ঘটল। খুনের চেষ্টার অভিযোগ উঠল মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ও তাঁর মেয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে FIR … Read more

অপেক্ষার অবসান! SSC পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ জানাল শিক্ষা দফতর

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু চড়াই-উতরাই এর পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ প্রক্রিয়া, প্রকাশ্যে এনেছে ফুল সার্ভিস কমিশন বা SSC। চলছে আবেদন প্রক্রিয়া। আর এই আবহেই এবার SSC নয়া নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের কাছে এ মর্মে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। … Read more

দুর্গাপুরে মোদীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী বোঝাই বাসে আগুন! টলল বড়সড় দুর্ঘটনা

প্রীতি পোদ্দার, কলকাতা: শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে প্রশাসনিক নিরাপত্তা চোখে পড়ার মতো ছিল। শুক্রবার দুপুর তিনটের পর অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছান নরেন্দ্র মোদী৷ তার পর সেখান থেকে সড়কপথে আসেন ইস্পাতনগরীর দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি আগত বিধানসভা নির্বাচনের ভীত গড়ে দিয়ে যায়। তাতে বেশ আপ্লুত গোটা বিজেপি কর্মী। … Read more

কল্যাণী এক্সপ্রেসওয়েতে গতিতে লাগাম! স্পিড বাড়ালেই মোটা চালান, আইনি পদক্ষেপ

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর রথযাত্রার দিন কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল মোটরবাইক চালক-সহ তিন জনের। শুধু তাই নয় মে মাসেও ওই এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছিলেন। একের পর এক দুর্ঘটনা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই এবার সেই গাড়ির গতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ … Read more