=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জগন্নাথ ধাম, দুর্গাঙ্গনের পর এবার সবথেকে বড় মহাকাল ধাম! শিলিগুড়িতে বড় ঘোষণা মমতার

Siliguri প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: কয়েক মাস আগে পুরীর আদলে দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির পর অনেক প্রশংসা কুড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজারহাটে দুর্গা অঙ্গন তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই মোতাবেক কলকাতার উপকণ্ঠে জমি চিহ্নিত করা হয়েছে। এবার পালা শিলিগুড়ির (Siliguri)। জানা গিয়েছে খুব শীঘ্রই সেখানে তৈরি হতে চলেছে মহাকাল মন্দির। থাকবে সবথেকে বড় … Read more

বাংলার বিরুদ্ধে কুৎসা রুখবে ডিজিটাল বাহিনী, বড় ঘোষণা অভিষেকের

Abhishek Banerjee প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে SIR নিয়ে চরম সংঘাত শুরু হয়েছে। যদিও প্রথম থেকেই এই SIR নিয়ে চরম বিরোধিতায় নেমেছে তৃণমূল। তবে আভাস পাওয়া যাচ্ছে যে আগামী মাসের প্রথম সপ্তাহেই শহিদ মিনার চত্বরে সভার পরিকল্পনা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও … Read more

“বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সবচেয়ে বেশি খুন, ধর্ষণ বাংলায়!” বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Kalyan Banerjee প্রীতি পোদ্দার, শ্রীরামপুর: টিভির পর্দায় প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে নারী নির্যাতনের একাধিক খবর। কিছুদিন ধরেই দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। এমতাবস্থায় মেয়েদের নিরাপত্তা সংক্রান্ত প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দাবি করলেন যে বাংলায় খুন-ধর্ষণ একমাত্র বাম আমলেই … Read more

ভিনধর্মে ভালোবাসা, মানেনি পরিবার! অবসাদে আত্মহত্যা মুর্শিদাবাদের শাহবাজ-দ্রোণীর

murshidabad double suicide সহেলি মিত্র, কলকাতাঃ ধর্ম আলাদা বলে প্রেমের সম্পর্ক মানতে পারেনি পরিবার। তার ওপর চাকরির পরীক্ষায় ফল ভালো না হওয়ায় শেষমেশ আত্মহননের পথ বেছে নিলেন যুবক। গল্প এখানেই শেষ নয়, প্রেমিকের এহেন করুণ পরিণতি মেনে নিতে না পেরে অপরদিকে নিজেকে শেষ করলেন প্রেমিকা। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের নবগ্রামে। জোড়া আত্মহত্যার … Read more

‘দলের তরফেই খুনের চেষ্টা!’ প্রাণ ভয়ে পঞ্চায়েতে যাচ্ছেন না তৃণমূলের প্রধান

Malda প্রীতি পোদ্দার, কালিয়াচক: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে এখন থেকে শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতির নানা আলোচনা। এদিকে ২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসকদলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের প্রবণতা চরম আকার ধারণ করছে। এমতাবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মালদার (Malda) কালিয়াচক ২নং ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন্নাহার। আতঙ্কে গৃহবন্দী পঞ্চায়েত প্রধান। … Read more

টোটো ধরায় ট্র্যাফিক কনস্টেবলকে রাস্তায় ফেলে পেটালেন শ্রীরামপুরের তৃণমূল নেতা!

Serampore প্রীতি পোদ্দার, শ্রীরামপুর: পুলিশের উপরে ফের শাসক নেতার অত্যাচার! শ্রীরামপুরের (Serampore) ভরা রাস্তায় সকলের সামনে এক ট্র্যাফিক কনস্টেবলকে সপাটে চড় কষালেন তৃণমূল নেতা। ট্র্যাফিক আইন ভাঙায় এক টোটো চালককে রাস্তায় আটকানোয় মহা বিপদে পড়লেন পুলিশকর্মী। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমতাবস্থায় রাজ্যে আইনরক্ষক পুলিশের নিরাপত্তা নিয়ে উঠে আসছে একাধিক অভিযোগ। পুলিশ কর্মীকে থাপ্পড়  … Read more

কয়েক মাসে বেহাল ১৪০ কোটির রাস্তা! বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের দুর্দশা ঘিরে বিক্ষোভ

Bankura প্রীতি পোদ্দার, বাঁকুড়া: রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বরাবরই পরিচিত বাঁকুড়া (Bankura) -ঝাড়গ্রাম সড়ক। কিন্তু এখন সেই রাস্তার বর্তমান চিত্র কার্যত হতাশাজনক। প্রায় ১৪০ কোটি টাকা খরচ করে রাস্তার সংস্কার কাজ হলেও মাস কয়েক পরেই পিচ উঠে গিয়ে, খানাখন্দে ভরে উঠেছে রাস্তার একাধিক অংশ। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং প্রশ্ন উঠছে-এই বিপুল অর্থ … Read more

বীরভূমের সিউড়িতে চাঁদার জুলুম, সেনা জওয়ান ও তাঁর স্ত্রীকে প্রকাশ্যে মারধর

Birbhum প্রীতি পোদ্দার, সিউড়ি: চাঁদার জুলুমবাজির শিকার হল সস্ত্রীক সেনা জওয়ান! বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময়ে ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হলেন তাঁরা। উৎসবের মরশুমে চাঁদার জুলুমের অভিযোগ প্রায়ই ওঠে৷ কখনও সাধারণ মানুষ, আবার কখনও ব্যবসায়ীরা ক্লাব সদস্যদের জুলুমের শিকার হন৷ এবার চাঁদার জুলুমের শিকার হলেন ভারতীয় সেনার এক জওয়ান৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সিউড়িতে৷ যাওয়ার … Read more

উড়ে গেল চিরদিনই তুমি যে আমার, এ সপ্তাহে বেঙ্গল টপার কে? দেখুন টিআরপি তালিকা

TRP List সহেলি মিত্র, কলকাতাঃ বৃহস্পতিবার মানেই হল বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড আসার দিন। অর্থাৎ আজ নতুন করে জানা যাবে টিআরপি তালিকায় (TRP List) কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল। প্রতি সপ্তাহের মতো আজ বৃহস্পতিবারও সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা, আর এই তালিকা দেখে এবার চমকে যাওয়ার পালা আপনাদের। এমনিতে … Read more

ফাঁকা বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বাঁকুড়ায়! গ্রেপ্তার তৃণমূল কর্মী তাপস বাগদী

Bankura প্রীতি পোদ্দার, ইন্দাস: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আর সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে বাঁকুড়ায় (Bankura) ফের ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শাসকদলের কর্মীর বিরুদ্ধে৷ বাড়িতে ঢুকে বিজেপি সমর্থক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনার পর নির্যাতিতা বিষয়টি থানায় জানাতে গেলে তাঁকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে বাঁকুড়া পুলিশ সুপারের … Read more