=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘মাথা থেঁতলে খুনের ছক ছিল!’ নাগরাকাটা হামলায় প্রথমবার মুখ খুললেন খগেন মুর্মু

Khagen Murmu সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি উত্তরবঙ্গের নাগরাকাটা হামলায় আহত খগেন মুর্মু (Khagen Murmu) চাঞ্চল্যকর দাবি করলেন। শিলিগুড়ির নার্সিংহোমের বেডে শুয়ে তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, আমাদেরকে পরিকল্পনা করেই খুন করার চেষ্টা চালিয়েছিল। গাড়ি থেকে টেনে বের করে মাথা থেঁতলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এমনকি তাঁর মুখে গভীরভাবে ক্ষত। দাঁতের নীচের হাড় ভেঙে গিয়েছে … Read more

উত্তরবঙ্গে দুর্যোগের মাঝে শিলিগুড়িতে উদ্ধার দৈত্যাকার অজগর! ভয়ে সিটিয়ে এলাকাবাসী

Python recover in siliguri সহেলি মিত্র, শিলিগুড়িঃ দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে না পেতেই ফের একবার শিরোনামে উত্তরবঙ্গ। এবার আলোচনায় উঠে এসেছে শিলিগুড়ি। শিলিগুড়িতে উদ্ধার হল বিশালাকার অজগর সাপ (Python Recover In Siliguri)। এই সাপের আকার ও আয়তন দেখলে নিজের চোখকেই হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। ইতিমধ্যে এই সাপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক … Read more

উত্তরবঙ্গের পাশে RSS, দুর্গতদের সাহায্যে এগিয়ে এল সংঘ

Rashtriya Swayamsevak Sangh প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার লাগাতার বর্ষণের জেরে চরম দুর্যোগ নেমে আসে উত্তরবঙ্গে। নাগরাকাটায় অন্তত ২০০টি পরিবার গৃহহীন হয়ে পড়ে। বন্যার জলে ভেঙে গিয়েছে গাছপালা, ব্রিজ। বানরহাটে ধসে ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। বিজনবাড়ি ও মিরিকে বহু রাস্তাও ধসে অবরুদ্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এমতাবস্থায় দুর্গতরা রীতিমত না খেয়ে বিদ্যুৎহীন এলাকায় দিনের … Read more

‘প্রতি পরিবারের একজনকে সরকারি চাকরি দেব!’ বিহার নির্বাচনে প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

Tejashwi Yadav সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারের বিধানসভা নির্বাচনের তোড়জোড় শুরু হতেই রাজ্যের রাজনীতিতে বিরাট প্রতিশ্রুতির ঝড়। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বড়সড় ঘোষণা করে বসলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তিনি জানিয়েছেন, বিহারের এমন কোনও পরিবার থাকবে না, যেখানে অন্তত একজন সরকারি চাকরি করে না। আমরা নতুন আইন তৈরি করব, যেখানে প্রতিটি পরিবার সরকারি চাকরি … Read more

‘আগুন নিয়ে খেলবেন না!’ বাংলায় SIR নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর বা ভোটার নিবিড় সংশোধনের প্রস্তুতি। আর এবার তা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি হুঁশিয়ারি দেন, আগুন নিয়ে মোটেও খেলা করার চেষ্টা করবেন না। তাঁর অভিযোগ, বর্তমানে রাজ্যে বন্যা ও দুর্যোগের মধ্য দিয়ে এগোচ্ছে। আর এই পরিস্থিতিতে … Read more

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযান সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের, রাস্তায় আটকাল পুলিশ

Nabanna Abhijan প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েই চলেছে। কিছুদিন আগে এসএসসি-র চাকরিপ্রার্থীদের মিছিলে উত্তাল হয়েছিল শহর। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত চলেছিল সেই মিছিল, পুলিশি আক্রমণের অভিযোগও উঠেছিল। এমনকি টেট উত্তীর্ণদের একাংশও কয়েক দিন আগে ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নেমেছিল। তবে এবার রাজ্যকে … Read more

অবশেষে রাজ্য সরকারকে ৬৮০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র, তবে নবান্নকে দিতে হবে জরিমানা

Central Government Of India প্রীতি পোদ্দার, কলকাতা: দু’বছর ধরে আটকে রয়েছে কেন্দ্রীয় বরাদ্দ, কিন্তু কিছুতেই মিলছে না টাকা। এদিকে বারংবার কেন্দ্রের (Central Government Of India) কাছে বরাদ্দ পাঠানোর আবেদন জানানো হলেও কেন্দ্র কিছুতেই সেই আবেদন গ্রহণ করেনি। উল্টে টাকা নয় ছয়ের অভিযোগ উঠে এসেছে। তাই বাধ্য হয়েই একপ্রকার প্রকল্পের টাকা রাজ্যের কোষাগার থেকে দিচ্ছে রাজ্য। … Read more

‘আবারও ওই এলাকাতে গিয়ে ত্রাণ দেব!’ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জানালেন শঙ্কর ঘোষ

Shankar Ghosh প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: ক্ষত সারিয়ে ফের ত্রাণ সংগ্রহের পথে শঙ্কর ঘোষ (Shankar Ghosh)! ফের নাগরাকাটায় গিয়ে ত্রাণ বিলি করার সংকল্প নিলেন তিনি। গত সোমবার নাগরাকাটায় ত্রাণসামগ্রী দিতে গিয়ে আক্রান্ত হন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ইটবর্ষণ, কিল পড়েছিল পিঠে, পিছন থেকে ধাক্কা মারা হয়েছিল তাঁদের। শেষে শিলিগুড়ি বেসরকারি … Read more

প্রাথমিকে ১৩ হাজার নিয়োগকে চ্যালেঞ্জ, মামলা দায়ের হাইকোর্টে!

Calcutta High Court প্রীতি পোদ্দার, কলকাতা: ফের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। প্রশ্ন ভুলের মূল্যায়ন নিয়ে প্রসঙ্গ তুলে ফের হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করল ২০১৭ ও ২০২২ সালের TET এ উত্তীর্ণ হতে না পারা একাংশ প্রার্থী। তাদের বক্তব্য, প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নিয়োগ প্রক্রিয়া শুরু? … Read more

লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়াতে পারে পশ্চিমবঙ্গ সরকার! এবার কত?

Lakshmir Bhandar সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার, সাধারণ মানুষের কথা ভেবে একের পরের এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। ঠিক তেমনই পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হল লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা করে ভাতা পেয়ে থাকে। তবে শোনা যাচ্ছে, … Read more