=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতা-ঋষিকেশ ট্রেন, কোচবিহারে মোদীর সভা…! আজকের সেরা ১০ খবর (৫ এপ্রিল)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ এপ্রিল, রবিবার। কলকাতা-ঋষিকেশ ট্রেন, কোচবিহারে মোদীর সভা, রামপুরহাট-দিঘা বাস পরিষেবা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। … Read more

গত ১৭ বছরের মধ্যে সবথেকে বড় পতন, এখনই সোনা কিনবেন? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ 

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজারে গত ১৭ বছরের মধ্যে সবথেকে বড় ধস (Gold Price)। যে হলুদ ধাতু গত বছর বিনিয়োগকারীদের আনুমানিক ৬৫ শতাংশ মুনাফা দিয়েছিল, ২০২৬-এর মার্চ মাস আসতেই সেই ছবি সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। হ্যাঁ, বিশ্ববাজারে সোনার দামে এরকম নজরবিহীন পতন ২০০৮ সালের অক্টোবর মাসের পর আর দেখা যায়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মাত্র একমাসে সোনার … Read more

PF-র সব টাকা তুলতে চান? অনলাইনে আজই করুন এই কাজ

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন EPFO সদস্য? প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)-এর সব টাকা তুলে নিতে চান? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের অবসর তহবিলের আইটি পরিকাঠামোর একটি ব্যাপক ডিজিটাল সংস্কার, ইপিএফও ৩.০ (EPFO 3.0), চালু করেছে। এটি ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। এর … Read more

মধ্যবিত্তর পকেটে টান, ফের চড়ল সোনা-রুপোর দাম! আজকের রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে ফের খারাপ খবর (Gold Price)। হলুদ ধাতুর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সাদা ধাতুর দামও। ফলে মধ্যবিত্তদের কপালে যে ফের চিন্তার ভাঁজ পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে টানাপোড়েনের কারণেই ঊর্ধ্বগতি। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা … Read more

মিলেছে ১৪,৭৪৮% পর্যন্ত রিটার্ন, বিনিয়োগকারীদের ভাগ্য বদলেছে ইলেকট্রিক, মিডিয়া ইন্ডাস্ট্রির ৩ স্টক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে শেয়ার বাজারের দুরবস্থার মধ্যে মাথা তুলতেই পারছে না নামিদামি সংস্থার স্টকগুলি (Multibagger Stock)। সেই পর্বে দাঁড়িয়ে বাজারের অনিশ্চয়তাকে বুঝেও বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে কিছু আন্ডাররেটেড স্টক। আসলে বছরের পর বছর আলোচনার আড়ালে থাকা এই সব স্টকে সাহস করে বিনিয়োগ করতে হয়েছে ইনভেস্টরদের। আর তারপরই মিলেছে সুখবর। আজকের প্রতিবেদনে রইল এমন … Read more

ভারতীয় রেলে ফের ৬৫৬৫ শূন্যপদে নিয়োগ! মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? বিশেষ করে যারা রেলের চাকরি স্বপ্ন দেখেন তাদের জন্য রয়েছে বিশাল খুশির খবর। কারণ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তির পর এবার টেকনিশিয়ান পদে নিয়োগের (Indian Railways Recruitment 2026) প্রক্রিয়া শুরু করছে ভারতীয় রেল। সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে, যেখানে ৬৫৬৫টি টেকনিশিয়ান শূন্যপদে … Read more

অনুরাধা নক্ষত্রে চাকরির সুযোগ আসবে ৪ রাশির! আজকের রাশিফল, ৫ এপ্রিল

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৫ এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র তুলা ও বৃশ্চিক রাশিতে আর সূর্য মীন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ বিশাখা এবং অনুরাধা নক্ষত্রের প্রভাব পড়বে। তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে বজ্র এবং সিদ্ধি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:০৭ মিনিটে এবং সূর্যাস্ত … Read more

মাইলেজ ২৬কিমি, মাত্র ৫.২ লাখে মিলছে মারুতির ৭ সিটার গাড়ি 

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে মারুতি সুজুকির (Maruti Suzuki) আধিপত্য যে কতটা জোরালো তা কনতুন রে কিছু বলার অপেক্ষা রাখে না। 2026 সালের মার্চ মাসের রিপোর্ট সেই তথ্যকে আবারো প্রমাণিত করল। হ্যাঁ, মারুতির সবথেকে সাশ্রয়ী 7-সিটার ভ্যান মারুতি ইকো (Suzuki Eeco) রেকর্ড গড়ল। গত এক মাসেই 11,333 জন গ্রাহক এই গাড়িটি কিনেছে, যা কিনা … Read more

কলকাতায় শাটল বাস, কেন্দ্রের ২ লক্ষ কোটি ঋণ…! আজকের সেরা ১০ খবর (৪ এপ্রিল)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ এপ্রিল, শনিবার। কলকাতায় শাটল বাস, কেন্দ্রের ২ লক্ষ কোটি ঋণ, ঝোপের ভিতর থেকে উদ্ধার শিশু, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে … Read more

দৈনিক ১২ টাকায় মিলবে ১৮০ দিনের আনলিমিটেড ডেটা! দারুণ প্ল্যান আনল Vi

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একটি ভালো রিচার্জ প্ল্যান খুঁজছেন? কিন্তু বুঝতে পারছেন না কোন কোম্পানির ওপর ভরসা করবেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনাদের জন্য। আজ আপনাদের এমন এক প্ল্যান সম্পর্কে জানাব যার মূল্য প্রতিদিন মাত্র ১২ টাকা করে। এই সামান্য খরচের মাধ্যমে আপনি একটানা ১৮০ দিন অবধি আনলিমিটেড ডেটার ব্যবহার করতে পারবেন। … Read more