নন্দীগ্রাম ও ভবানীপুরে শুভেন্দু! প্রথম দফায় ১৪৪ আসনে প্রার্থীর তালিকা দিল বিজেপি

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ বিধানসভা ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। বামফ্রন্টের পর বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করল (BJP Candidate List)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে প্রার্থী হলেন শুভেন্দু। এমনকি ২৬ এর বিধানসভায় নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন তিনি। জল্পনাতেই পড়ল সিলমোহর। জানা যাচ্ছে, প্রথম দফায় ১৪৪ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। এই খবরটি সবে … Read more

১০ বছরের লড়াইয়ের পর জয়, ২৫% DA নিয়ে কী বলছেন সরকারি কর্মীরা?

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে দীর্ঘ লড়াইয়ের অবসান। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর জন্য অবশেষে এল বড় সুখবর। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে রাজ্য সরকার বড় ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী রোপা ২০০৯ অনুযায়ী বকেয়া DA পরিশোধের প্রক্রিয়া (Bengal DA) শুরু করছে। চলতি মার্চ ২০২৬ থেকেই শুরু হবে ডিএ … Read more

মমতার ধরনা মঞ্চে ‘ভুয়ো সাধু’? ‘আমাদের কেউ না’ রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তিতে নতুন বিতর্ক

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। এ বার দুই দফাতেই পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের নির্বাচন (West Bengal Election 2026) হবে। প্রথম দফা হবে ২৩ এপ্রিল,বৃহস্পতিবার এবং দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল, বুধবার। আর তাই ভোট প্রচারের প্রস্তুতিতে জোর কদমে নেমেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধরনা মঞ্চ নিয়ে … Read more

পাক স্পিনার আবরার আহমেদকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স, কারণ জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিলাম থেকে পাকিস্তানের তারকা স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) 2 কোটি 34 লাখ টাকায় কিনেছিল কাব্যা মারানের দল সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। যার কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হতে হয়েছে তাঁকে। পাকিস্তানি তারকাকে কিনে নেওয়ায় সানরাইজার্স হায়দরাবাদ দলটিকে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ থেকে বয়কট করার দাবী জানিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। এরই মাঝে এবার শোনা … Read more

দুই দফায় নির্বাচন বাংলায়, কোন জেলায় কবে ভোটগ্রহণ? দেখুন তালিকা

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভোট ঘোষণা হল আজ। এবার বাংলায় দুই দফায় নির্বাচন (West Bengal Election) হবে বলে জানিয়েছে কমিশন। যার মধ্যে প্রথম দফায় ২৩ এপ্রিল মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে, আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। সেই সূত্রে এবার মোট ২৯৪টি আসনে ভোট হবে বাংলায়। তবে কোন জেলায় … Read more

রাজ্যে শীঘ্রই আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তবে তার আগে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিরাট নিয়োগের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানালেন, খুব শীঘ্রই রাজ্যে আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে (West Bengal Teacher Recruitment)। শনিবার উত্তর ২৪ পরগনার তেঘরিয়ায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সূত্রের খবর, এদিন তেঘরিয়া … Read more

জ্বালানির দাম বাড়ায় এবার টিকিটের সাথে ফুয়েল চার্জ জুড়ল Indigo

সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানযাত্রীদের জন্য রইল বড় খবর। দেশের সবথেকে বড় বিমান সংস্থা ইন্ডিগো এবার তাদের ফ্লাইটগুলিতে নতুন করে ফুয়েল সারচার্জ বা অতিরিক্ত জ্বালানি চার্জ যুক্ত করল (Indigo Fuel Charges)। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ পরিস্থিতির (Middle East War) কারণে জেট ফুয়েলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। জানা যাচ্ছে, … Read more

মিটবে মুস্তাফিজুরের অভাব! IPL শুরুর আগেই ভয়ঙ্কর পেসারকে কিনে নিল KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনাই সত্যি হল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠ কাঁপানো পেসার তথা জিম্বাবুয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বলাই বাহুল্য, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল শাহরুখ খানের দল। এরপর 18 কোটির মাথিশা পাথিরানা চোট পেতেই নাইট ম্যানেজমেন্টের মাথাব্যথা আরও বাড়ে। এদিকে … Read more

বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক, ছড়াল জল্পনা

প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় এসে গিয়েছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), হাতে সময় বেশ কম, তাই এখন থেকেই ভোট প্রচারে মনোযোগ দিয়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। কমিশন সূত্রে খবর, সোমবার ১৬ মার্চ ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ, তাইতো সকলের মধ্যে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের আগেই বেসুরো হয়ে … Read more

শীঘ্রই ছুটবে প্রথম মেড ইন ইন্ডিয়া বুলেট ট্রেন, কবে থেকে টিকিট বুকিং শুরু?

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই আরও আধুনিক হচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেন দেরির সমস্যা একদিকে যেমন রয়েছে তেমনই কিন্তু অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার, তেজস এক্সপ্রেসের মতো কিছু প্রিমিয়াম এবং হাইস্পিড ট্রেনও রয়েছে। এখন তো আবার বুলেট ট্রেন করিডর (Bullet Train) তৈরী হচ্ছে। ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া বুলেট ট্রেন … Read more