=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মে মাসে কি মিলবে যুবসাথীর ১৫০০ টাকা? এভাবে চেক করুন স্ট্যাটাস

সহেলি মিত্র, কলকাতাঃ কবে মিলবে যুবসাথীর (Banglar Yuva Sathi) ১৫০০ টাকা? আদৌ মিলবে তো? এখন এই প্রশ্ন সকল মানুষের। মে মাসের ৫ তারিখ হয়ে গেলেও এখনও কেউ টাকা পাননি, তারওপর আবার সরকার বদল হয়েছে। তৃণমূল সরকারের পতন হয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। যদিও এখনও অবধি আনুষ্ঠানিক শপথগ্রহণ হয়নি। যাইহোক, এখন বেশিরভাগ মানুষ আশঙ্কায় ভুগছেন, তাঁরা হয়তো … Read more

“হিসেব দিতে হবে” পালাবদল হতেই বিস্ফোরক মেসি কান্ডে গ্রেফতার হওয়া শতদ্রু

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার মেসি কাণ্ড ভুলে যাননি কেউই। ফুটবলের রাজপুত্র (Lionel Messi) শহরে পা রাখতেই যেমন একটা উষ্ণ মেজাজ ছড়িয়ে পড়েছিল গোটা কলকাতায়, আর্জেন্টিনাইন ফুটবলারের প্রস্থানের সময় ধরা পড়েছিল ঠিক বিপরীত ছবি। পছন্দের ফুটবলারকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন দর্শকরা। যে ঘটনায় গ্রেফতার হয়েছিলেন বাংলার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত (Satadru Dutta)। … Read more

ফলপ্রকাশের রাতেই অশান্তি, হাওড়ায় পিটিয়ে খুন বিজেপি কর্মী, গ্রেফতার ১

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের ফল প্রকাশের দিনই চরম অশান্তি রাজ্য জুড়ে। সোমবার, রাতে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ায় (Howrah)। পিটিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। অন্যদিকে বেলেঘাটায় বাড়ির বাইরে এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। ঠিক কী ঘটেছিল? রিপোর্ট মোতাবেক, … Read more

“কেন পদত্যাগ করতে যাব? আমরা তো হারিনি” সাংবাদিক বৈঠকে বললেন মমতা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের আগামী পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে (West Bengal Election)। জনতার বিচারে বাংলার সিংহাসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই মতোই, বঙ্গে দ্রুততার সাথে সরকার গঠনের তোরজোর চালাচ্ছে তারা। এমতাবস্থায় ফলাফল প্রকাশের ঠিক পরের দিন অর্থাৎ আজ, কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট … Read more

‘হিন্দু ছাড়া কারও প্রবেশ নয়’ শুদ্ধিকরণ করে কঙ্কালীতলায় টাঙানো হল পোস্টার

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল মিটেছে বাংলার ভোট পর্ব। নতুন সরকার ক্ষমতায়। তবে ভোট মিটতেই বীরভূমের (Birbhum) অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির (Kankalitala Temple) চত্বরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। মঙ্গলবার সকালে বিজেপির একদল নেতা কর্মীর হাতে দুধ, গঙ্গাজল এবং গেরুয়া পতাকা নিয়ে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন। তাঁদের দাবি, মন্দিরের প্রাচীন পবিত্রতা এবং আচার অনুষ্ঠান ফিরিয়ে আনতেই … Read more

শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিশ, কলকাতা পুলিশ কর্তার বিরুদ্ধে কোমর কষল ইডি

সৌভিক মুখার্জী, কলকাতা: আগেই তলব করেছিল ইডি (Enforcement Directorate)। এবার তাঁরই বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হ্যাঁ, আমরা বলছি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের (Shantanu Sinha Biswas) কথা। বালি পাচার ও সোনা পাপ্পু সংক্রান্ত একাধিক আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়ে রয়েছে তাঁর। বারবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়িয়ে যাওয়ার কারণে … Read more

কবে থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ৩০০০ টাকা কবে থেকে ঢুকবে? বাংলার মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন। কারণ, ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে গতকাল ২০৭ আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর বিজেপির পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা। তাই এখন … Read more

রাজ্য সরকারের মামলায় এখনই রায় নয়, হাইকোর্টে বিশেষ আর্জি আইনজীবীর

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু চর্চা বিতর্কের পর অবশেষে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) প্রথমবার বাংলার মাটিতে উড়ল গেরুয়া ‘ঝড়’। আর সেই ঝড়ে বিধ্বস্ত ১৫ বছরের তৃণমূল সরকার। মোট ২০ জন মন্ত্রী ভোটের ময়দানে ধরাশায়ী। এদিকে, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাশায়ী করে দিলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। এমতাবস্থায় … Read more

জিতেই গোসাবা সেতুর শিলান্যাস, কথা দিয়ে রাখলেন বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর

সৌভিক মুখার্জী, কলকাতা: এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। গতকালই বঙ্গ রাজনীতির মসনদে পরিবর্তন ঘটেছে (West Bengal Election 2026)। ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই সূত্রে দল জিততেই গোসাবা সেতুর (Gosaba Bridge) শিলান্যাস করে ফেললেন কেন্দ্রটির নতুন বিধায়ক বিকর্ণ নস্কর। হল গোসাবা সেতুর … Read more

এ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন? মিলল বড় খবর

সহেলি মিত্র, কলকাতা: মে মাসে কি ব্যাঙ্কে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা? বর্তমান সময়ে বাংলার সকল মানুষের মুখে এই একটাই প্রশ্ন। বিশেষ করে মহিলাদের। এমনিতেই প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যেত। কিন্তু এবারে ছবি পুরো বদলে গিয়েছে। বদল ঘটেছে সরকারের (Government of West Bengal)। তৃণমূলের পতন ঘটে … Read more