‘আজ না হলে কাল থেকে ঘুরে যাবে খেলা!’ বকেয়া ২৫% DA নিয়ে বড় আপডেট

প্রীতি পোদ্দার, কলকাতা: পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটানোর আজই শেষ দিন রাজ্য সরকারের। এদিকে আজ রথযাত্রা উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত তিনি রাজ্যের পঞ্চম বেতন কমিশনের বরাদ্দ মহার্ঘ ভাতা মেটানোর কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেনি। এদিকে হালও ছাড়ছে না রাজ্য সরকারী কর্মীরা। আজই শেষ হবে সময়সীমা! … Read more

কাটছে খিদিরপুর স্টেশন জট! জোকা-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে বিরাট সুখবর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোকা-এসপ্ল্যানেড মেট্রো (Joka-Esplanade Metro) রুটের খিদিরপুর স্টেশন নিয়ে জমি জট ছিল অব্যাহত। আগেই, খিদিরপুর স্টেশন নির্মাণের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের জমি দিতে এক কথায় অস্বীকার করেছিল রাজ্য। আর এরপর থেকেই ওই স্টেশন নির্মাণ নিয়ে তৈরি হয় দীর্ঘ জটিলতা। তবে এবার অবশেষে খিদিরপুর স্টেশন নিয়ে দেখা যাচ্ছে আশার আলো। কেননা, ইতিমধ্যেই ওই স্টেশন … Read more

ফিরল স্মার্ট মিটার আতঙ্ক! বড় নির্দেশিকা জারি সরকারের

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার (Prepaid Smart Meters) বসানো নিয়ে তৈরি হয়েছে ঘোর বিতর্ক। অভিযোগ একটাই আগের তুলনায় বিদ্যুতের বিল বেশি আসছে। সেই কারণে রাজ্য বিদ্যুৎ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হচ্ছে। কিন্তু তাতে খুশি … Read more

মুখ তুলে চাইল ভগবান! ৩০ টাকার লটারিতেই দারিদ্রতা ঘুঁচল বর্ধমানের টোটো চালকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন কাড়ি কাড়ি অর্থ খরচ করেও ভাগ্য ফিরছে না লটারিতে। রাজ্যের কয়েক কোটি মানুষ বর্তমানে সেই নেশাতেই বুঁদ হয়ে রয়েছেন। আর তাতেই জলাঞ্জলি যাচ্ছে বহু মানুষের কষ্টার্জিত অর্থ। তবে সম্প্রতি অম্বুবাচীতে ভিন্ন চিত্র ধরা পড়ল বর্ধমানে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সোহারা বাজার এলাকার রাজ এন্টারপ্রাইজ লটারির কাউন্টার থেকে একটি 30 টাকার টিকিট … Read more

ফাঁকি দিয়ে ৮৩৪৪ কেজি মাল বহন, চলছিল না ট্রেন! মামলা হাইকোর্টে, সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেসে (Netaji Express Case) নির্ধারিত ওজনের থেকে দ্বিগুণ পণ্য নিয়ে যাওয়ায় রেলের কব্জায় পড়লেন ব্যবসায়ী। জানা যাচ্ছে, ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যানে সর্বাধিক 4 টন অর্থাৎ 4000 কেজি ওজনের পণ্য বহন করা যায়। তবে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী নাকি রেলের নিয়ম ভেঙে 8344 কেজি … Read more

OBC ইস্যুতে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলেজ হোক কিংবা বিশ্ববিদ্যালয়, ভর্তির ক্ষেত্রে OBC শংসাপত্র নিয়ে দীর্ঘদিন চলছিল জটিলতা। তবে অবশেষে OBC সংক্রান্ত মামলায় এবার বিরাট স্বস্তি পেল রাজ্য সরকার। ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়ায় আপাতত হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। তবে উচ্চ আদালতের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, OBC বিষয়ক আবেদন পত্রে কোনও ভাবেই ক্যাটাগরি উল্লেখ … Read more

কলেজে ভর্তিতে বিলম্ব, বন্ধ হল WBCAP পোর্টাল! OBC-দের জন্য জারি বিশেষ নিয়ম

সৌভিক মুখার্জী, কলকাতা: হঠাৎ করেই বন্ধ হয়ে গেল কলেজের অনলাইনে ভর্তি প্রক্রিয়া। হ্যাঁ, পশ্চিমবঙ্গের WBCAP সেন্ট্রালাইজ পোর্টালে (WBCAP Portal) ঢুকলেই দেখা যাচ্ছে, “Site under maintenance” লেখা বার্তা। আর এতে বিভ্রান্ত হচ্ছে হাজার হাজার উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা। অন্যদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে OBC ক্যাটাগরির প্রার্থীদের মধ্যে। কিন্তু কেন এমন হলো? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি।  OBC নিয়েই বিতর্কের … Read more

অপেক্ষার ইতি, এইদিন চালু হচ্ছে বাঁকুড়া-হাওড়া ডায়রেক্ট ট্রেন! জানিয়ে দিল রেল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরুলিয়া থেকে হাওড়া, আগামী শনিবার অর্থাৎ রথযাত্রার পরের দিনই মসাগ্রাম হয়ে ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা (Bankura-Howrah Via Masagram Train) শুরু হচ্ছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানান, পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম নতুন ইন্টারসিটি এক্সপ্রেসটির সূচনা হবে আগামী শনিবার। এদিন রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের হাতে উদ্বোধনের পরই হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এক্সপ্রেসটি। উপকৃত … Read more

‘সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে চিড়িয়াখানা জমি বিক্রি’, রাজ্যের বিরুদ্ধে বড় নির্দেশ হাইকোর্টের

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘদিন ধরেই আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি নিয়ে ঘোর জটলা বেঁধেছে শাসকদলের সঙ্গে বিরোধী গোষ্ঠীর। আর এই আবহেই এবার চিড়িয়াখানার জমি বিক্রি ইস্যুতেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল এক জনস্বার্থ মামলা। গতকাল, বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠলে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মামলাকারীরা। মামলা দায়ের করার অনুমতি … Read more

হাইকোর্টের নির্দেশে খুলে গেল চাকরিহারার কপাল

প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি আপার প্রাইমারি অর্থাৎ কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার জন্য তৈরি হওয়া সুপার নিউমেরারি পদের ক্ষেত্রে শূন্যপদ থাকলেও কেন নিয়োগ হচ্ছে না প্রার্থীদের এই প্রশ্নে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। আর এবার সেই মামলায় মামলাকারীর পক্ষ নিল বিচারপতি সৌগত ভট্টাচার্য। জানিয়ে দিলেন শূন্য পদ থাকলে মামলাকারীকে … Read more