সামসেরগঞ্জে হরগোবিন্দ-চন্দন দাসের ১৩ খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত!

Murshidabad Murder Case সৌভিক মুখার্জী, শমসেরগঞ্জ: মুর্শিদাবাদের শমসেরগঞ্জে পিতা-পুত্র হত্যাকাণ্ডে (Murshidabad Murder Case) বিরাট রায় দিল আদালত। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ চলাকালীন খুন হওয়া হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৩ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুর মহাকুমা আদালত। পাশাপাশি নিহতদের পরিবারকে রাজ্য সরকারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও … Read more

জানুয়ারি থেকেই নিয়মে বদল, কোন রেশন কার্ডে কত সামগ্রী মিলবে জানুন

Ration Card সহেলি মিত্র, কলকাতা: নতুন বছর ২০২৬ সাল থেকে রেশন ব্যবস্থায় একগুচ্ছ বদল হতে চলেছে। আর যার সরাসরি প্রভাব পড়বে আপনার হেঁশেলের ওপর। সেইসঙ্গে প্রভাব পড়বে আপনার পকেটের ওপরেও। মূলত রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে নতুন বছর থেকে একগুচ্ছ নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে, জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের … Read more

দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিলে সন্ন্যাসীদের উপর লাঠিচার্জ পশ্চিমবঙ্গ পুলিশের!

Dipu Chandra Das Protest সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে নিহত দীপু চন্দ্র দাসের ঘটনায় প্রতিবাদে আজ সোচ্চার হয় তিলোত্তমার রাজপথ (Dipu Chandra Das Protest)। মঙ্গলবার শিয়ালদহ থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল বের করেছিল হিন্দুত্ববাদী সংগঠন। তাঁদের হাতে ছিল শঙ্খ, ত্রিশূল, গেরুয়া পতাকা। আর সেই মিছিল নিয়েই তৈরি হলে চরম উত্তেজনা। জানা … Read more

বড়দিনে দিঘায় বিচ ফেস্টিভ্যাল, চলবে যান নিয়ন্ত্রণ, পার্কিং নিয়েও নির্দেশিকা

Digha Christmas সহেলি মিত্র, কলকাতাঃ ডিসেম্বর মাস পড়তে না পড়তে দিঘায় (Digha) ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। অবশ্য জগন্নাথ মন্দির খোলার পর থেকেই দিঘায় পর্যটকদের ভিড় আগের তুলনায় নাকি অনেকটাই বেড়েছে বলে দাবি হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এখন দিঘা গেলে নতুন চমক অপেক্ষা করবে সকলের জন্য। আপনিও কি আজ কালের … Read more

আচমকা এল নোটিস! জগদ্দলে বন্ধ হয়ে গেল আরও এক চটকল, কর্মহীন ৫ হাজার শ্রমিক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা এল সাময়িক কর্মবিরতির নোটিস। আর তারপরই বন্ধ করে দেওয়া হল ব্যারাকপুর শিল্পাঞ্চল জগদ্দলের জে জে আই চটকল (Factory Closed In Jagatdal)। প্রাথমিকভাবে কিছু না জানলেও সোমবার সকালে কারখানার সামনে সাময়িক কর্মবিরতি বা কারখানা বন্ধের নোটিস দেখে মাথায় হাত পড়ে যায় কর্মীদের। তারপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। কয়েক মুহূর্তের মধ্যেই উত্তেজনাময় … Read more

পিছিয়ে গেল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, কবে হবে? প্রকাশ্যে নতুন তারিখ

Gangasagar Setu Mamata Banerjee প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। আর এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ প্রস্তুতিতে মেতে উঠেছে প্রশাসন। জানা গিয়েছে, আগামী ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান হতে চলেছে। তবে মেলা শুরু হয়ে যাবে ১০ জানুয়ারি থেকেই এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মত এই বছরও লক্ষ লক্ষ পুণ্যার্থীর … Read more

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতার ছেলে-সহ ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, বাকি ৪ জনের …

Hanskhali Minor Girl Physical Harrasment Case প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল নদীয়ার হাঁসখালি গণধর্ষণ কাণ্ড (Hanskhali Minor Girl Physical Harrasment Case)। নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় ৯জনকে গতকালই দোষী সাব্যস্ত করেছ রানাঘাট এডিজি আদালত। আজ অর্থাৎ মঙ্গলবার ছিল দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা। অবশেষে পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সাজা ঘোষণা করল রানাঘাটের বিশেষ পকসো … Read more

এবার সরকারি শিক্ষকরা টিউশন করলেই বিপদ! কড়া ব্যবস্থা শিক্ষাদপ্তরের

Private Tuition প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি (Private Tuition) করা নিয়ে বিগত কয়েক বছর ধরে বিতর্ক হয়েই চলেছে। আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরেই এই নিয়ম উপেক্ষা করে চলেছেন বহু শিক্ষক। সকলের অলক্ষ্যেই রমরমিয়ে নিজেদের বাড়িতে বা কোচিং সেন্টারে টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এর ফলে স্কুলের পঠনপাঠনের মান নিয়ে প্রশ্ন উঠছিল। তাই … Read more

বদলে গেল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, দীর্ঘদিনের দাবি পূর্ণ করল রেল

Balurghat Kolkata Tebhaga Express সৌভিক মুখার্জী, কলকাতা: দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে মান্যতা দিল ভারতীয় রেল। দক্ষিণ দিনাজপুরের সবথেকে পুরনো বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেসে (Balurghat Kolkata Tebhaga Express) এবার যুক্ত হল আধুনিক এলএইচবি কোচ। এতদিন পুরনো আইসিএফ কোচ ব্যবহার করেই চলত এই ট্রেনটি। তবে মঙ্গলবার সকালে এলএইচবি কোচ লাগিয়ে এই ট্রেনের শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী … Read more

লেকটাউনে মেসি মূর্তি নিয়ে বিতর্ক! “কার জমিতে মূর্তি?” প্রশ্ন তুলল হাইকোর্ট

Calcutta High Court প্রীতি পোদ্দার, কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টে ভাঙচুর কাণ্ডের ১ সপ্তাহ কেটে গিয়েছে। বিভীষিকার মত কেটেছিল গোটা দিন। ভাঙা হয় চেয়ার, সেই চেয়ার, জলের বোতল মাঠে ছোড়াও হয়। যুবভারতী কাণ্ডে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। সেই নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলাও চলছে। এবার এই মামলায় মেসি মূর্তি … Read more