DA কাণ্ডে এবার বড় পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ সরকার! কী হবে কর্মীদের?

DA Dearness allowance

সহেলি মিত্র, কলকাতা: বাংলার ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা (Dearness allowance) মামলায় ফের এক নয়া মোড়। আশঙ্কাই যেন সত্যি হল পশ্চিমববঙ্গের সরকারি কর্মীদের। বাংলার ডিএ মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার বলে খবর। এরইসঙ্গে এখন প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আদৌ আর সরকারি কর্মীরা বকেয়া টাকা পাবেন তো? চলুন বিশদে জেনে নেবেন।

DA মামলায় ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার?

নবান্ন সূত্রে খবর, রায় পুর্নবিবেচনার আর্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে নবান্ন। ইতিমধ্যেই পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে সরকারকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, ৩১ মার্চের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিতে দিতে হবে এবং ১৫ মে-র মধ্যে রাজ্য প্রশাসনকে রিপোর্টও জমা দিতে হবে আদালতে।  বাকি বকেয়ার ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলেছে সুপ্রিম কোর্ট। এদিকে সরকার যদি এই টাকা দিতে যায় তাহলে ১০, ০০০ কোটি টাকা খরচ হবে। যে কারণে এখন মামলার পুনরায় রিভিউ পিটিশন করার কথা ভাবছে সরকার বলে খবর।

আরও পড়ুনঃ উত্তুরে হাওয়া যেতে দেবে না শীতকে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ঠান্ডা, আজকের আবহাওয়া

জানা যাচ্ছে, মামলায় বিভিন্ন আইনজীবীদের পরামর্শ নিতে শুরু করেছে প্রশাসন। রয়েছে একাধিক যুক্তিও। যেমন, ২০০৯–এর ১ এপ্রিল  থেকে ২০১৯–এর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের প্রত্যেক কর্মচারীর বেতন কাঠামো এক ছিল না। অনেকে একাধিক দফতরে কাজ করেছেন। ফলে তাঁদের বেতন ও DA হিসেবেও  পালটে গিয়েছে।

৪% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা

এদিকে এতকিছুর মধ্যেও ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় সরকার ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। চলতি বছরের শেষ বাজেটে এই ঘোষণা করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। যাইহোক, এখন দেখার সরকার কী পদক্ষেপ নেয়।

Leave a Comment