সহেলি মিত্র, কলকাতাঃ ঋতু বদল হচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু বাংলার সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে আর অপেক্ষা শেষ হচ্ছে না। কবে মহার্ঘ্য ভাতা মামলার (Bengal DA Case) চূড়ান্ত রায়দান করবে সুপ্রিম কোর্ট? সেই অপেক্ষায় আদালতের দিকে চাতক পাখির মতো অপেক্ষায় আছেন সকলে। বিক্ষোভ, আন্দোলন করেও কিছুই হচ্ছে না। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবস্থা দিনে দিনে বেহাল হচ্ছে। তবে কি আর টাকা মিলবে না? আরও পিছিয়ে যাবে রায়দান? এই নিয়ে নতুন করে মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
DA নিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মর্মান্তিক অবস্থা
মলয় মুখোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ফের একবার নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিশেষ করে বছরের পড় বছর ধরে বকেয়া টাকা না পেয়ে, আদালতের রায়দানের অপেক্ষা করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মর্মান্তিক অবস্থার কথা তুলে ধরেন মলয়বাবু। এভাবে ডিএ-র জন্য আর কতদিন চাতক পাখির ন্যায় অপেক্ষা করতে হবে? বললেন নিজেই।
সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন
মলয় মুখোপাধ্যায় জানালেন, ‘অবসরপ্রাপ্ত কর্মচারীদের এখন বেঁচে থাকার রসদ পর্যন্ত আর হচ্ছে না। তাঁরা বলছেন, ৭০০০ থেকে ৮০০০ টাকা তাঁদের ওষুধ কিনতেই খরচ হয়ে যায়। বকেয়া টাকাটা পেলে কিছুদিন হয়তো সাময়িক স্বস্তি পেতেন।’ সম্প্রতি তিনি ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বললেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের ভূমিকা যদি নক্ক্যারজনক হয়, আমাদের সেখানে কিছু করার নেই।’
আরও পড়ুনঃ আর অপেক্ষা করবে না TTE, সুবিধা হবে RAC বা ওয়েটিং টিকিটের যাত্রীদের! নয়া নিয়ম রেলের
বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন বাংলার ডিএ মামলা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শেষ এই মামলার শুনানি হয়েছিল, এখন রায়দানের পালা। তবে মাসের পর মাস, এমনকি নতুন বছর ২০২৬ সাল পড়ে গেলেও শীর্ষ আদালত এই বিষয়ে কোনও চূড়ান্ত রায়দান করেনি। কবে করবে? এখন সেই প্রশ্ন সকলের মুখে মুখে।