IPL-এ খবর আছে প্রতিপক্ষের, দ্বিতীয় রাসেল পেয়ে গেল KKR!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বহু যুদ্ধজয়ের কারিগর ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। 2012 ও 2014 IPL ট্রফি জয়ে বড় অবদান রয়েছে তাঁর। তবে দুঃখের বিষয় হাজারো জল্পনার মাঝে ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়েছেন এই খেলোয়াড়। তবে IPL ছাড়লেও KKR কে ছাড়েননি তিনি। বর্তমানে কলকাতার কোচিং স্টাফ হিসেবে রয়েছেন রাসেল। কিন্তু তা হলেও প্রশ্ন উঠছে এবারের IPL এ KKR এর হয়ে ম্যাচ ফিনিশ করবেন কে? কে হবেন রাসেলের বিকল্প? শোনা যাচ্ছে, ইতিমধ্যেই আন্দ্রে রাসেলের বিকল্প খুঁজে নিয়েছে KKR।

KKR এ রাসেলের বিকল্প ইনি!

দীর্ঘদিন সোনালী বেগুনি জার্সি গায়ে মাঠে নামতে নামতে একটা সময় কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন রাসেল। তবে সাম্প্রতিককালে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই দলে ছাপ রাখতে পারছিলেন না তিনি। অনেকেরই বক্তব্য, বয়স বাড়ায় ক্রিকেটে সে অর্থে পুরনো মেজাজে ফিরতে পারছিলেন না রাসেল। এদিকে সবটা বুঝেই এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে পুনরায় সই করায়নি KKR।

অনেকেই ধারণা করেছিলেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হয়তো চেন্নাই সুপার কিংসে দেখা যেতে পারে এই দাপুটে অলরাউন্ডারকে। তবে শেষ পর্যন্ত সেটা হল না। IPL থেকে অবসর নিয়েই KKR এ বড় দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। এদিকে নাইট শিবিরে রাসেল না থাকায় তাঁর যোগ্য বিকল্প খুঁজছিল কলকাতা। ইতিমধ্যেই বেশ কয়েকজন দেশি বিদেশী প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে দল। তবে প্রশ্ন থাকে তাঁদের মধ্যে কে হবেন রাসেলের বিকল্প?

অবশ্যই পড়ুন: পানিহাটিতে অভয়ার মা দাঁড়ালে বিজেপির লাভ না ক্ষতি? সমীক্ষায় মিলল চমকপ্রদ উত্তর

শোনা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আন্দ্রের ভূমিকা নিতে পারেন তাঁরই দেশের খেলোয়াড় তথা ক্যারিবিয়ান স্টার, দ্বিতীয় রাসেল রোভম্যান পাওয়েল। রাসেলের মতোই বিগ হিটার তিনি। কঠিন সময়ে দ্রুত রান করে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এছাড়াও বড় বড় শট খেলে শেষ মুহূর্তে প্রতিপক্ষের বোলারের একেবারে ঘাম ছুটিয়ে দেন তিনি। এক কথায়, এবছর কলকাতার সেরা ফিনিশার হয়ে উঠতে পারেন পাওয়েল।

Leave a Comment