IPL থেকে অবসর নিয়ে KKR-এ ফিরেছেন, এবার বিশ্বরেকর্ড করে অনন্য নজির গড়লেন রাসেল

Andre Russell creates history in T20 cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। তবে IPL থেকে সরে দাঁড়ালেও কলকাতা নাইট রাইডার্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি আন্দ্রে রাসেল (Andre Russell)। আসন্ন IPL এ তাঁকে KKR এর পাওয়ার কোচ হিসেবে দেখা যাবে। এক কথায়, নাইট শিবিরে প্রত্যাবর্তন হল রাসেলের। আর সেই আবহেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির গড়ে ফেললেন ক্যারিবিয়ান দানব।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট রেকর্ড রাসেলের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিলেও বিশ্বের অন্যান্য লিগ গুলিতে খেলা চালিয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য। শুক্রবার, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন রাসেল। এদিন সামনে ছিল প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। সেই ম্যাচে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে 5000 রান, 500 উইকেট এবং 500 ছক্কার মালিক হয়ে উঠলেন দ্রে রাসেল।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত 126 জন ক্রিকেটার 5000 বা তারও বেশি রান করেছেন। 10 জন ক্রিকেটার 500 বা তার বেশি ছক্কা মেরেছেন। এছাড়াও 6 জন বোলার এমন রয়েছেন যারা 500 বা তার বেশি উইকেট তুলেছেন। তবে আন্দ্রে রাসেল টি-টোয়েন্টিতে এমন একমাত্র প্লেয়ার যিনি একার হাতে 5000 রান, 500 উইকেট এবং 500 ছক্কা মারার নজির গড়ে দেখিয়েছেন। সেই সূত্রে বলা যেতেই পারে, কলকাতায় প্রত্যাবর্তন হতেই বিশ্বের এক নম্বর ক্রিকেটার হয়ে উঠলেন রাসেল।

অবশ্যই পড়ুন: মাত্র ১ টাকায় জমি দিচ্ছে রাজ্য সরকার, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন

উল্লেখ্য, আবুধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিনের ম্যাচের শেষেই টি-টোয়েন্টিতে রাসেলের রানের সংখ্যা দিয়ে দাঁড়ায় 9496 তে। অন্যদিকে রাসেলের হাত ধরে উইকেট ভেঙেছে 500। পাশাপাশি একার হাতে ছয় মেরেছেন 772টি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের মধ্যে এক নম্বর প্লেয়ার হয়ে উঠতে তাঁর প্রয়োজন হয়েছে 576টি ম্যাচ। না বললেই নয়, এর আগে ওয়েস্ট ইন্ডিস দলের প্রাক্তন সদস্য ডোয়াইন ব্রাভো এবং বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে 5000 রান এবং 500 উইকেটের নজির গড়েছিলেন।

Leave a Comment