সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। তবে আইপিএল মানেই ভারতীয় দর্শকদের কাছে উত্তেজনা। কিন্তু সমস্যা হচ্ছে, এখন ফ্রিতে আইপিএল দেখার সমস্ত রাস্তা কার্যত বন্ধ। সেই কারণে Jio Hotstar প্রিমিয়াম প্ল্যান নিয়েই আইপিএল উপভোগ করতে হবে (Jio Recharge Plan)। আর সেই সূত্রে রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ ধামাকাদার একটি অফার। হ্যাঁ, তারা এক 195 টাকার একটি প্ল্যান চালু করেছে, যেখানে তিন মাস Jio Hotstar সাবস্ক্রিপশন মিলছে।
দারুণ প্ল্যান জিওর
সম্প্রতি রিলায়েন্স জিওর তরফ থেকে 195 টাকার এই নতুন ডেটা অ্যাড অনলি প্ল্যান চালু করা হয়েছে। আর এই প্ল্যানটি ডেটা ভাউচার হিসেবে পাওয়া যাচ্ছে। এমনকি অতিরিক্ত ডেটা ও ফ্রি Jio Hotstar সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত থাকছে। জানা যাচ্ছে, এই প্ল্যানটি শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য তৈরি করা, যারা ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা কোনও সাবস্ক্রিপশন কিনতে চান না এবং Jio Hotstar এর মতো প্ল্যাটফর্মে লাইভ ক্রিকেট বা অন্যান্য কনটেন্ট দেখতে চান।
মাই জিওর অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী জানা যাচ্ছে, 195 টাকার এই ডেটা প্ল্যানের মেয়াদ 90 দিন অর্থাৎ তিন মাস। আর এতে 15GB ডেটা পাওয়া যায়। যাদের বেশি পরিমাণ ডেটা দরকার হয় না, তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে একেবারে উপযুক্ত। আর Jio Hotstar এ যারা আইপিএল দেখতে চান, তাদের জন্য তো এই প্ল্যানের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানে কোনও ভয়েস বা এসএমএসের সুবিধা নেই। আর এই প্ল্যানের সুবিধা নিতে গেলে একটি সক্রিয় রিচার্জ প্ল্যান থাকতে হবে। আর এক্ষেত্রে আরও উল্লেখ করার বিষয়, Jio Hotstar এর এই সাবস্ক্রিপশনটি 90 দিনের একটি মোবাইল প্ল্যান এবং শুধুমাত্র একটি ডিভাইসেই দেখা যাবে। টিভি বা ল্যাপটপে উপলব্ধ নয়।
কীভাবে নেবেন এই প্ল্যান?
এই প্ল্যানটি রিচার্জ করতে হলে ব্যবহারকারীদের প্রথমে মাই জিও অ্যাপ বা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনুমোদিত জিও রিটেলারের মাধ্যমে অফারটি নিতে হবে। এটির রিচার্জ প্রক্রিয়া অন্যান্য জিওর প্রিপেইড প্ল্যানের মতোই। এছাড়াও থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জ করা যাবে। মূলত যারা ভিডিও কনটেন্ট দেখেন বা স্ট্রিমিং এর জন্য অতিরিক্ত ডেটা চান, তাদের জন্য এই প্ল্যানটি তৈরি করা। আর যেহেতু আজ থেকে আইপিএল শুরু হচ্ছে, তাই Jio Hotstar সাবস্ক্রিপশন তো দরকার পড়বেই। সেই কারণেই ব্যবহারকারীদের জন্য দারুণ অফার দিয়েছে জিও।
আরও পড়ুন: এপ্রিল থেকে বন্ধ হচ্ছে বাংলার ১২ লক্ষ মানুষের রেশন! আশঙ্কা রাজ্য সরকারেরও
তবে শুধুমাত্র 195 নয়, বরং 100 টাকারও একটি ডেটা অ্যাড-অন প্ল্যান রয়েছে, যেটিতে ৩০ দিন মেয়াদ দেওয়া হয়। আর এই প্ল্যানটিতে 5GB ডেটা পাওয়া যায় এবং Jio Hotstar সাবস্ক্রিপশন মেলে। তাই যারা এক মাসের জন্য রিচার্জ করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে দারুণ বিকল্প। বিশেষ করে এই আইপিএলের মরশুমে।