বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে IPL 2026। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে গড়াবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। সেই মতোই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সহ সব দল। এমতাবস্থায়, KKR এর জন্য ভেসে এলো সুখবর। IPL এর আগেই ব্যাট হাতে জ্বলে উঠলেন নাইট তারকা তথা গত মরসুমের KKR অধিনায়ক অজিঙ্কা রাহানে। বুধবার মুম্বই বনাম রেলওয়েসের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে কামাল দেখালেন রাহানে।
IPL 2026 এর আগেই জ্বলে উঠলেন রাহানে
বুধবার, উত্তর প্রদেশের একনা ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছিল মুম্বই বনাম রেলওয়েসের সৈয়দ মুস্তাক আলি ট্রফি ম্যাচ। সেখানেই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে মুম্বইকে 158 রানের লক্ষ্য দেয় রেলওয়েস। এদিন রেলওয়েসের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন মহম্মদ সইফ। তাঁর ব্যাট থেকে 37 বলে 48 রানের যোগদান পেয়েছিল মুম্বইয়ের প্রতিপক্ষ।
পরবর্তীতে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল তারকাখচিত দল মুম্বইয়ের। এদিন ওপেনিং করতে নেমেই আয়ুষ মাত্রের সাথে জুটি বাঁধেন কলকাতা নাইট রাইডার্স এর তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানে। তবে মাত্রে 15 রানে আউট হয়ে মাঠ ছারলেও ম্যাচের হাল একেবারে নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন নাইট তারকা। পরবর্তীতে সূর্যকুমার যাদবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলের রান এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। এদিন রাহানের ব্যাট থেকে 33 বলে 62 রানের বড় যোগদান পেয়েছিল মুম্বই। মূলত 5টি ছয় এবং 1টি চারে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার। আর সেই সূত্রেই নির্ধারিত সময়ের অনেক আগে 7 উইকেট হাতে রেখে রেলওয়েসকে পরাস্ত করে মুম্বই। আর এই জয়ের পরই রাহানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নাইট ভক্তরা।
অবশ্যই পড়ুন: মই বেয়েই SBI-র শাখায় ঢুকছেন গ্রাহকরা! ভাইরাল ভিডিও দেখলে আঁতকে উঠবেন
উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে নিলামের একেবারে শেষ মুহূর্তে দেড় কোটির বেস প্রাইসে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানেকে কিনে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। দলে নিয়েই আজ্জুকে অধিনায়কের সিংহাসনে বসায় নাইট ম্যানেজমেন্ট। তবে পরবর্তীতে একজন দক্ষ নেতা হিসেবে দলকে সে অর্থে চালনা করতে না পারলেও ব্যাট হাতে নিজের ক্ষমতা বুঝিয়েছিলেন এই ভারতীয় তারকা। গত মরসুমে কলকাতার জার্সি গায়ে 13 ম্যাচে অংশ নিয়ে 390 রান করেছিলেন রাহানে। এই আসরে নাইট তারকার সর্বোচ্চ রান ছিল 61।