IPL 2026 এর নিলামে কোহলির RCB-র নজরে এই ৪ প্লেয়ার! তালিকায় KKR প্রাক্তনীও

RCB IPL 2026 Auction Bengaluru might target these 4 players

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 18 বছর পর IPL 2025 এ ট্রফি জয়ের স্বাদ পেয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিক্রি হতে যাওয়া দলটির আশা, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ক্ষমতা দেখিয়ে ট্রফি কাঁধে তুলবে তারা। সেই লক্ষ্যেই 17 জন দক্ষ প্লেয়ারকে ধরে রেখেছে RCB। বাদ পড়েছেন মাত্র 6 জন। সেই সূত্রেই এই দলটির হাতে এই মুহূর্তে 16.40 কোটি টাকা বেঁচে রয়েছে। কাজেই এই অর্থের মধ্যে দিয়েই দক্ষ ক্রিকেটার কিনতে চাইবে বেঙ্গালুরু। শোনা যাচ্ছে, আসন্ন মিনি নিলামের আগে 4 তারকা ক্রিকেটারের উপর নজর রয়েছে কোহলির দলের (RCB IPL 2026 Auction)। তালিকায় KKR থেকে বাদ পড়া এক বড় তারকাও রয়েছেন।

এই 4 প্লেয়ারে নজর রয়েছে RCB র

2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ছেড়ে দিয়ে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে RCB। তাই এই মুহূর্তে লিভিংস্টোনের বিকল্প হিসেবে একজন দক্ষ ক্রিকেটার খুঁজছে বিরাট কোহলির দল। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, লিভিংস্টোনের বিকল্প হিসেবে কলকাতায় 23 কোটি 75 লাখ দাম পাওয়া বিতাড়িত প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নিতে পারে RCB। সেক্ষেত্রে আইয়ারকে অল্প দামে টার্গেট করবে তারা।

ভেঙ্কটেশের পরই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি, মনে করা হচ্ছে, লুঙ্গি এনগিডির বিকল্প হিসেবে তাঁরই দেশের প্লেয়ার জেরাল্ডকে নিলাম টেবিল থেকে কেনার আপ্রাণ চেষ্টা করবে বেঙ্গালুরু। না বললেই, গত সিজনে গুজরাতের হয়ে খেলেছিলেন। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এও দেখা মিলেছিল তার। সূত্রের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে এই প্লেয়ারকে এবার বেঙ্গালুরুর লাল জার্সিতে দেখা যেতে পারে।

অবশ্যই পড়ুন: ভারতে এসে পর্নোগ্রাফির শুটিং বাংলাদেশীর! ডানকুনির ফ্ল্যাট চলত কুকীর্তি, ফাঁস বড় তথ্য

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেটার যশ দয়ালকেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে কিনে নিতে পারে বেঙ্গালুরু। ভারতের এই বাঁ হাতি পেসার বল হাতে 22 গজে ঝড় তোলার ক্ষমতা রাখেন। যদিও গত মরসুমে কিছু আইনি জটিলতার কারণে IPL খেলতে পারেননি তিনি। সেক্ষেত্রে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে দলে নিয়ে কামাল দেখাতে পারে কোহলির RCB। এছাড়াও এই তিন প্লেয়ারের পাশাপাশি RCB র সম্ভাব্য তালিকায় নাম রয়েছে মহিপাল লোমরর এর। এই ভারতীয় তরুণ ক্রিকেটার গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন। সবচেয়ে বড় কথা, বেঙ্গালুরুতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাছাড়াও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সব রেকর্ড রয়েছে এই ভারতীয়র। মনে করা হচ্ছে, 40টি IPL খেলা প্লেয়ারকে দলে নিতে দ্বিতীয় চিন্তা করবে না বেঙ্গালুরু।

Leave a Comment