IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ৩ KKR তারকার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ অর্থাৎ 28 মার্চ থেকেই শুরু হচ্ছে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম দিন মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। এরপর অর্থাৎ আগামীকাল ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। 29 তারিখ মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবেন অজিঙ্কা রাহানেরা। তবে সেই ম্যাচের আগে উঠে আসছে একটি বড় রিপোর্ট। শোনা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলেই অবসর নিতে পারেন KKR এর তিন ক্রিকেটার।

IPL 2026 শেষ হলেই অবসর নেবেন এই 3 প্লেয়ার!

প্রথম প্লেয়ার

গত বছর নিলামের একেবারে শেষ মুহূর্তে বেস প্রাইস দেড় কোটি টাকা দিয়ে অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে এই প্লেয়ারের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাঁকেই অধিনায়ক করে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যদিও একজন দক্ষ নেতা হিসেবে কোনও ভাগেই নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অবাক করা বিষয় তা সত্ত্বেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার অধিনায়ক সেই রাহানে। কিছু রিপোর্ট বলছে, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলেই ক্রিকেট থেকে অবসর নেবেন এই খেলোয়াড়।

দ্বিতীয় প্লেয়ার

কলকাতা নাইট রাইডার্সের বহু পুরনো সঙ্গী ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। বন্ধু আন্দ্রে রাসেল IPL থেকে অবসর নিলেও নারিন কিন্তু ক্রিকেট ছাড়েননি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কলকাতার অন্যতম ভরসা তিনি। নিজের IPL কেরিয়ারে KKR এর বহু যুদ্ধজয়ের কারিগর তিনি। তবে কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়া মাত্রই অবসর নিয়ে নিতে পারেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য।

অবশ্যই পড়ুন: খারাপ খবর, IPL এ এখনই ধোনিকে পাচ্ছে না CSK

তৃতীয় প্লেয়ার

ভারতের অভিজ্ঞ ক্রিকেটার মণীশ পান্ডে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য। 2014 ও 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR এর হয়ে শিরোপা জিতে ছিলেন তিনি। তবে দুঃখের বিষয় 36 বছর বয়সী এই ক্রিকেটার দুই সিজন মিলিয়ে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। আসলে এই মুহূর্তে KKR এর প্রথম সারির প্লেয়ারদের মধ্যে পড়েন না তিনি। দলে খুব একটা গুরুত্বও নেই এই প্লেয়ারের বলেই মনে করছেন অনেকে। হয়তো সে কারণেই এ বছরের পর আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে না পান্ডেকে।

Leave a Comment