ISL শুরুর আগেই ইস্টবেঙ্গলে যোগ দিলেন দুর্ধর্ষ ফুটবলার

East Bengal FC Signs An Indian Footballer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে এ বছর 14 ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ। সেই মতোই, একে একে প্রস্তুতি শুরু করবে দলগুলি। এহেন আবহে শোনা যাচ্ছে, নিজেদের ভাগ্য বদলাতে এক দুর্ধর্ষ ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। বলে রাখি, কিছুদিন আগেই জাপানের দীঘল ফুটবলার হিরোশি ইবুসুকি এবং মরক্কোর হামিদ আহদাদকে ছেড়ে দিয়েছিল লাল হলুদ। তারপর থেকেই দক্ষ স্ট্রাইকার সহ কয়েকজন যোগ্য ফুটবলার খুঁজছিল মশাল ব্রিগেড। শোনা যাচ্ছে, এবার সেই চেষ্টাতেই কাজ হয়েছে।

কাকে সই করাল ইস্টবেঙ্গল?

খেল নাও এর এক রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লিগের আগে নিজেদের শক্তি বাড়িয়ে রাখতে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলার জেরি মাউইহমিংথাঙ্গাকে সই করিয়ে দিয়েছে লাল হলুদ। যদিও এ নিয়ে ইস্টবেঙ্গলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই 28 বছরের এই উইঙ্গারকে দলে নেওয়ার খবর সর্বসমক্ষে প্রকাশ করবে ইস্টবেঙ্গল এফসি। এদিকে লাল হলুদ শিবিরে নতুন ফুটবলারের আগমনের খবর জানতে পেরে ব্যাপক উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল ভক্তরা।

বলাই বাহুল্য, দুই স্ট্রাইকারকে হারিয়ে ফেলার পর আসন্ন ISL কে সামনে রেখে বেশ কয়েকজন ফুটবলারে কড়া নজর রেখেছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে সেই মতোই, টুর্নামেন্টের প্রাক্কালে বেছে বেছে যোগ্য প্লেয়ারদের সই করাচ্ছে ইস্টবেঙ্গল এফসি। বলে রাখি, 2016-17 সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ তথা পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করেন মাউইহমিংথাঙ্গা।

ইউনাইটেডের হয়ে একটি ম্যাচ খেলেছেন এই ফুটবলার। তবে গোল করতে পারেননি। পরবর্তীতে 2017 সিজনে জামশেদপুর এফসিতে যোগদান করেন তিনি। 2019 পর্যন্ত এই দলের হয়ে মোট 28টি ম্যাচ খেলে একটি গোল করেছেন এই মিজো ফুটবলার। পরবর্তীতে ওড়িশা এফসি ঘুরে অবশেষে লাল হলুদে যোগ দিলেন জেরি। তাঁর উপস্থিতিতে মশাল শিবিরে যে শক্তি বাড়বে সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্ব থেকে রাজ্যের ডিজি, কে এই পীযূষ পাণ্ডে?

উল্লেখ্য, অনেক আশা করে মরক্কোর গোল মেশিন হামিদ আহদাদকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। তবে পরবর্তীতে লাল হলুদের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ফুটবলার। এখানেই শেষ নয়, IFA শিল্ড ডার্বি জয়ের নায়ক দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ছেড়ে দেওয়ার পর তাঁর বিকল্প হিসেবে জাপানি ফুটবলার হিরোশিকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে এই বিদেশিও বল পায়ে নিজের জাত চেনাতে ডাহা ফেল করেছিলেন। যার ফলে দুই স্ট্রাইকারকেই সসম্মানে বিদায় দিয়েছে লাল হলুদ।

Leave a Comment