Jio, Airtel বাজারে খেল দেখালেও বিরাট ঝটকা খেল Vi, BSNL!

TRAI Report

সৌভিক মুখার্জী, কলকাতা: 2025 সালের ডিসেম্বর মাসে ভারতের টেলিকম বাজারে গ্রাহক বৃদ্ধির ধারা বজায় থাকলেও সবার ঝুলিতে লাভের ভাগ সমানভাবে পড়েনি। বাজারে দেখা যাচ্ছে ভারসাম্য বদলের ছবি। যেখানে নতুন গ্রাহক যুক্ত করে নিজেদের অবস্থান মজবুত করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও, সেখানে গ্রাহক হারিয়ে চাপের মুখে ভোডাফোন আইডিয়া এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। সম্প্রতি এমনই তথ্য সামনে এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI Report)।

এয়ারটেল এবং জিওর দাপট অব্যাহত

রিপোর্ট বলছে, ডিসেম্বর মাসে সবথেকে বেশি গ্রাহক বেড়েছে এয়ারটেলের। প্রায় 5.42 মিলিয়ন নতুন ওয়্যারলেস গ্রাহক যুক্ত হয়েছে এই সংস্থার সঙ্গে। এমনকি একাধিক টেলিকম সার্কেলে সমান হারে বৃদ্ধি পেয়েছে। আর গ্রামীণ ও শহর, দুই বাজারে শক্তিশালী সম্প্রসারণ ঘটাতে পেরেছে তারা। অন্যদিকে জিও-ও পিছিয়ে নেই। কারণ, তারা প্রায় 2.96 মিলিয়ন নতুন গ্রাহক যোগ করতে পেরেছে। পাশাপাশি প্যান ইন্ডিয়া নেটওয়ার্ক কভারেজের সুবিধাও বাড়াতে পেরেছে। এমনকি 5G ও ডেটা পরিষেবার চাহিদা বৃদ্ধির প্রভাবে পড়েছে।

ভিআই ও বিএসএনএল-র গ্রাহক ক্ষয় অব্যাহত

এদিকে বাজারে উল্টো ছবি দেখা গিয়েছে ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল-র ক্ষেত্রে। রিপোর্ট বলছে, ভোডাফোন আইডিয়া প্রায় 9.4 লক্ষ গ্রাহক হারিয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের আর্থিক চাপ, নেটওয়ার্ক সীমাবদ্ধতা আর প্রতিযোগিতায় পিছিয়ে পড়া তাদের এই গ্রাহক হারানোর মূল কারণ। অন্যদিকে বিএসএনএল গ্রাহক হারিয়েছে 2.06 লাখ। কিছু সার্কেলে সামান্য বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে যে পতন তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: আজীবন লড়তে পারবেন না ভোটে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের দাবি বিজেপির

এদিকে ডিসেম্বর মাসে ভারতের টেলিকম খাতে মোট গ্রাহক বৃদ্ধি হয়েছে বেশ উল্লেখযোগ্য হারে। জানা গিয়েছে, মোট 7.30 মিলিয়ন নেট ওয়্যারলেস গ্রাহক বৃদ্ধি পেয়েছে। আর দেশের মোট টেলিফোন গ্রাহক সংখ্যা পৌঁছেছে 1.306 বিলিয়নে। এমনকি মাসিক বৃদ্ধি প্রায় 0.66%। তবে সামগ্রিক বৃদ্ধির মধ্যেও ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল-র এই পতন যে খুব একটা আশার আলো দেখাচ্ছে না তা বলা যায়।

Leave a Comment