সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ মার্চ, শনিবার। LPG সংকটে ইন্ডাকশন, তুষারধসে মৃত্যু, স্বাস্থ্যকর্মীর কোয়ার্টারের ছাদ ভেঙে মৃত্যু শিশুর, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনের ঘোষণা
গরমের ছুটিতে উত্তরবঙ্গগামী পর্যটকদের ভিড় সামাল দিতে এবার কলকাতা – নিউ জলপাইগুড়ির মধ্যে বিশেষ সামার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত প্রতি শনিবার রাত ১১:৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটি এবং ফিরতি ট্রেন প্রতি রবিবার নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২:৪৫ মিনিটে রওনা দেবে। মে এবং জুন মাসে মোট পাঁচটি ট্রিপ দেওয়া হবে এই ট্রেনটির মাধ্যমে। যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে থামবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও চরম বিভ্রাট
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে এবার চরম অব্যবস্থা এবং বিভ্রাট দেখা গেল। শুক্রবার রাতে নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা আপলোড করা হলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে নাম বাদ যাওয়া কিংবা নতুন অন্তর্ভুক্তির তথ্য সংবোলিত পাতাগুলি খোলা যাচ্ছে না, যা নিয়ে ভোটারদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। বাতিল হওয়া ভোটারদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে এবার ট্রাইবুনাল গঠিত হলেও সেখানে আবেদনের পদ্ধতি নিয়ে কমিশন এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা দেয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) লাদাখে আচমকা তুষার ধসে মৃত ৭ পর্যটক
লাদাখের জোজিলা পাসে তুষারধসের ঘটনায় শুক্রবার মর্মান্তিক বিপর্যয় নেমে এসেছে। শ্রীনগর-লেহ মহাসড়কে জিরো পয়েন্টে মিনিমার্গের মধ্যবর্তী এলাকায় একাধিক তুষার ধসে অন্তত সাতজন পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। এমনকি পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মৃতদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছেন। প্রায় ১৫টি যানবাহন বরফের নিচে চাপা পড়ার কারণে সেনাবাহিনী, বিআরও এবং এফডিআরএফ যৌথভাবে অভিযান চালিয়েছে। বর্তমানে এই মহাসড়কটি যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) DA নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য সুসংবাদ
সুপ্রিম কোর্টের নির্দেশের বকেয়া ডিএ মেটাতে তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র প্রথম কিস্তি মেটানোর সময়সীমা থাকার কারণে আজ অর্থাৎ ২৮ এবং আগামীকাল ২৯ মার্চ ছুটির দিনও শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া টাকা সরাসরি কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। হাওড়া, শ্রীরামপুর এবং বারাসাতসহ একাধিক ট্রেজারি থেকে টাকা ঢোকার খবর মিলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) কেতুগ্রামে স্বাস্থ্যকর্মীর কোয়ার্টারের ছাদ ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুর
পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সরকারি কোয়ার্টারের ছাদের চাঙড় ভেঙে চার মাস বয়সী একটি শিশু কন্যার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। মৃত শিশু প্রিয়দর্শী বেসরার বাবা-মা দুজনেই স্বাস্থ্য কর্মী এবং ওই আবাসনেই থাকতেন। পরিবার অভিযোগ করছে, কোয়ার্টারের বেহাল দশা নিয়ে বারবার লিখিত আবেদন জানানো হয়েছিল। কিন্তু প্রশাসন কোনও রকম মেরামতের উদ্যোগ নেয়নি। এই ঘটনায় স্বাস্থ্য দফতরের গাফিলতি এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সবাই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করার কারণে কেরালাকে পেছনে ফেলে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দরের রাজ্য হিসেবে শীর্ষস্থান দখল করে ফেলল উত্তর প্রদেশ। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের বিকল্প এবং পরিপূরক হিসেবে তৈরি এই গ্রিনফিল্ড বিমানবন্দরটি এবার এনসিআর অঞ্চলের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। অত্যাধুনিক চেক ইন কাউন্টার, সেলফ ব্যাক ড্রপ এবং ৩৯০০ মিটারের দীর্ঘ রানওয়ে সমৃদ্ধ বিমানবন্দরটিতে শুরুতে ১ কোটি ২০ লক্ষ যাত্রী যাতায়াতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাংলার বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহর
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির চার্জসিট পেশ করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করেছেন, কাটমানি, সিন্ডিকেট এবং লাগামহীন দুর্নীতির কারণে রাজ্যে শিল্প এবং কর্মসংস্থান একেবারে লাঠে উঠেছে। অনুপ্রবেশে রুখতে গিয়ে বিজেপি সরকারকে জরুরী উল্লেখ করে তিনি বলেছেন যে, ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যেই সীমান্ত সিল করে দেওয়া হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিম কার্ড রাজনীতি এবং নারী নিরাপত্তা নিয়ে তিনি তীব্র কটাক্ষ করেছেন। অফিসার রদবদল প্রসঙ্গে শাহ দাবী করছেন, প্রশাসনিক আধিকারিকরা শাসকদলের ক্যাডারে পরিণত হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) সরকারি প্রকল্প থেকে নাম কাটার হুমকি ভবানীপুরে
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ভবানীপুরে কেন্দ্রের চেতলার নিকাশি সমস্যা নিয়ে অভিযোগ জানানোর কারণে স্থানীয়দের শাসানি দেওয়ার অভিযোগ উঠল এবার তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফিরহাদ হাকিম জনসংযোগ করার সময় বাসিন্দারা নাকি জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে তাঁর প্রস্থানের পর বাংলার বাড়ি প্রকল্প থেকে নাম কাটার হুমকি দেওয়া হয় বলে দাবি করছেন আক্রান্ত ঐ মহিলারা। যদিও শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর একে বিরোধীদের চক্রান্ত বলেই অভিহিত করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুরের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) LPG সংকটে ৫ লক্ষ ইন্ডাকশন দেবে কেন্দ্র সরকার
বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট এবং এলপিজি সরবরাহের অনিশ্চয়তা মোকাবিলা করতে কেন্দ্র সরকার দেশজুড়ে ৫ লক্ষ উন্নত মানের ইন্ডাকশন কুকস্টোভ আনার সিদ্ধান্ত নিচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইইএসএল এর মাধ্যমে এই উদ্যোগের মূল লক্ষ্য হল রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমানো এবং সাশ্রয়ী বিকল্পে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সৃষ্ট বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কথা মাথায় রেখে ১২০০ ওয়াটের এই পরিবেশবান্ধব এবং নিরাপদ ইন্ডাকশনগুলিকে আনা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) এপ্রিল থেকে বন্ধ হচ্ছে বাংলার ১২ লক্ষ মানুষের রেশন
আগামী ১ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের প্রায় ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্যশস্য পাওয়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রেরদেওয়া নির্দেশিকা অনুযায়ী, ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে রেশন কার্ডের প্রতিটি সদস্যের কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। নাহলে কার্ডের বৈধতা বাতিল হয়ে যেতে পারে। রাজ্য সরকার দাবি করছে, এই প্রক্রিয়ায় গরিব মানুষের ভর্তুকি বন্ধ করার ষড়যন্ত্র করছে কেন্দ্র। নির্বাচনের মুখে এই গণবণ্টন সমস্যা নিয়ে রাজনৈতিক চাপানোতর এখন তুঙ্গে। যেখানে শাসক দল এই পদক্ষেপকে জনবিরোধী বলেই দাবি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন