RAC টিকিটে নেওয়া হবে অর্ধেক ভাড়া? রেলের কাছে গেল সুপারিশ

RAC Ticket

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে ট্রেনের কনফার্ম টিকিট (Train ticket) পাওয়া ভগবানের দেখা পাওয়ার সমান হয়ে দাঁড়িয়েছে। ভাগ্য ভালো থাকলে একবারে হয়েও যায়, আর যদি না হয়, তাহলে তা আরএসি (RAC Ticket) হয়ে যায় কিংবা অন্যান্য ওয়েটিং কিংবা PQWL হয়ে যায়। তবে আজ কথা হবে RAC টিকিট নিয়ে। এখন এই স্টেটাসের টিকিট নিয়ে যা দাবি উঠেছে তা চমকে দেওয়ার মতো। একটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি ভারতীয় রেলওয়ের রিজার্ভেশন অ্যাগেইনস্ট ক্যান্সেলেশন (RAC) টিকিট বুকিং সিস্টেম সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।

RAC যাত্রীদের থেকে কেন পুরো টাকা নেওয়া হবে?

এক রিপোর্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) জানিয়েছে যে ভ্রমণের সময় পুরো বার্থ না পাওয়া যাত্রীদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া নেওয়া যথাযথ নয়। কমিটি রেল মন্ত্রককে এই ধরনের যাত্রীদের জন্য আংশিক ভাড়া ফেরতের জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করার সুপারিশ করেছে। আরও সহজ ভাষায় বললে, কোনও যাত্রীর টিকিট কনফার্ম হয়নি অথচ RAC হয়েছে, তাহলে তাঁর কাছ থেকে পুরো ভাড়া নেওয়া মোটেও যুক্তিসঙ্গত নয়। এই বিষয়ে রেলকে আলোকপাত করতে হবে, বলেছে কমিটি।

আরও পড়ুনঃ ভ্রমণের সময়ে পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করল রেল, নজরে দার্জিলিংমুখী ট্রেনও

জানা গিয়েছে, ভারতীয় রেলের ট্রেনের সময় নির্ধারণের উপর তৈরি এই রিপোর্টটি ৪ ফেব্রুয়ারি সংসদে উপস্থাপন করা হয়েছিল। রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে, RAC টিকিটধারী যাত্রীরা চার্ট তৈরির পরেও কখনও কখনও RAC বিভাগে থেকে যান এবং ফুল বার্থ পেতে অক্ষম হন। এই পরিস্থিতিতে, তাদের কাছ থেকে পূর্ণ ভাড়া নেওয়া ন্যায়সঙ্গত নয়। কমিটি সুপারিশ করে যে, রেলওয়েকে এমন একটি ব্যবস্থা তৈরি করা উচিত যাতে যাত্রীদের একই আসন ভাগ করে নিতে হয় অথবা পূর্ণ বার্থ থেকে বঞ্চিত করা হয়।

রেলের বর্তমান নিয়ম কী?

ভারতীয় রেলওয়ের বর্তমান নিয়ম অনুযায়ী, RAC ই-টিকেটের ভাড়া ফেরত পাওয়া যায় কেবল তখনই যদি যাত্রী ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত টিকিট বাতিল করেন অথবা অনলাইনে TDR ফাইল করেন।যদি যাত্রী RAC টিকিট বুক করার পরিবর্তে তার যাত্রা সম্পন্ন করেন, তাহলে সাধারণত তিনি টাকা ফেরত পান না। আরআরটিসির নিয়ম অনুযায়ী, পারিবারিক বা গ্রুপ ই-টিকেটে যদি কিছু যাত্রীর টিকিট কনফার্ম থাকে এবং বাকিরা RAC বা ওয়েটিং লিস্টে থাকে, তাহলে শুধুমাত্র সমস্ত যাত্রীর টিকিট একসাথে বাতিল করে অথবা টিডিআর দাখিল করেই টাকা ফেরত পাওয়া যাবে।

আরও পড়ুনঃ শিয়ালদা, হাওড়া সহ বাংলা থেকে হোলি স্পেশাল ১০০ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

আরআরটিসির নিয়ম অনুযায়ী, যেসব যাত্রী আরএসি-তে ভ্রমণ করেন এবং ফুল বার্থ পান না, তাদের জন্য আলাদা কোনও ফেরতের ব্যবস্থা নেই। যাইহোক সংসদীয় কমিটির এই সুপারিশ বাস্তবায়িত হলে, RAC যাত্রীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনতে পারে। যদি তাই হয়, তাহলে রেলওয়ের টিকিট ব্যবস্থাকে যাত্রীদের জন্য আরও স্বচ্ছ এবং ন্যায্য করার দিকে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Leave a Comment