সৌভিক মুখার্জী, কলকাতা: মিড রেঞ্জের স্মার্টফোন কিনতে চলেছেন? তাহলে আপনার জন্য রইল বড় সংবাদ। কারণ, এবার Samsung দারুণ অফার নিয়ে এসেছে। জনপ্রিয় Samsung Galaxy A35 স্মার্টফোনটির দাম একধাক্কায় 15 হাজার টাকা কাটছাঁট করা হয়েছে। হ্যাঁ, অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটি বর্তমানে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে। ফলে ক্রেতাদের জন্য এটি হতে চলেছে বিরাট আকর্ষণ।
কত দামে মিলছে Samsung Galaxy A35?
বলে রাখি, Samsung Galaxy A35 এর 8GB RAM এবং 12GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল লঞ্চের সময় 33,999 টাকা। কিন্তু বর্তমানে ফ্লিপকার্টে এখন 44% ছাড়ে ফোনটি বিক্রি হচ্ছে মাত্র 18,999 টাকায়। অর্থাৎ, এক ধাক্কায় 15 হাজার টাকা করা সম্ভব।
তবে শুধুমাত্র দাম কমানো নয়, বরং ফ্লিপকার্টে মিলছে আরও বেশ কিছু অতিরিক্ত সুবিধা। কারণ, Axis Bank Flipkart ডেবিট কার্ড বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে 5% ক্যাশব্যাক। পাশাপাশি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 15,350 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। উদাহরণ দিয়ে বলতে পারি, আপনার পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু যদি 10,000 টাকা হয়, তাহলে Samsung Galaxy A35 ফোনটি আসতে পারে মাত্র 8,999 টাকায়।
আরও পড়ুন: T20 বিশ্বকাপ থেকে নাম কাটল বাংলাদেশের, স্কটল্যান্ডকে সুযোগ দিল ICC
Samsung Galaxy A35 5G ফোনটিতে কী রয়েছে?
Samsung এর এই ফোনটি শুধুমাত্র দামের দিক থেকে নয়, বরং স্পেসিফিকেশনের দিক থেকেও একদম টপ ক্লাস। ফোনটিতে পাওয়া যাবে—
- 6.6 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে, যা রং এবং ব্রাইটনেসের দিক থেকে সেরার সেরা পারফরমেন্স দেবে।
- এই ফোনটিতে প্রসেসর হিসাবে নতুন Exynos 1380 চিপসেট দেওয়া রয়েছে, যা মাল্টি-টাস্কিং থেকে শুরু করে গেমিং, বা যেকোনও অ্যাপ চালানোর জন্য সেরা পারফরমেন্স দেবে।
- ছবি, ভিডিও কিংবা ফাইল সংরক্ষণ করে রাখার জন্য সর্বোচ্চ 1TB পর্যন্ত স্টোরেজের সুবিধা রয়েছে।
- ক্যামেরা হিসেবে পিছনে একটি 50MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স দেওয়া রয়েছে।
- ফোনটিতে 5000mAh ব্যাটারির সঙ্গে 25W ফার্স্ট চার্জিং পাওয়া যাবে।
- ফোনটি Android 14 ভিত্তিক One UI 6.1 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে।