SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতার

Mamata Banerjee Submitted petition against Election Commission in Supreme Court

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হুঁশিয়ারিটা দিয়েছিলেন আগেই। এবার করে দেখালেন কাজেও। রাজ্যে SIR নিয়ে এবার নির্বাচন কমিশনের সাথে সরাসরি আইনি লড়াইয়ে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক রিপোর্ট অনুযায়ী, রবিবার দিল্লিতে পা রেখেই দেশের শীর্ষ আদালতে নির্বাচন কমিশন এবং রাজ্যের CEO দপ্তরের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেছেন মমতা। তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ ব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী।

নির্বাচন কমিশনারের সাথে দেখা করবেন মমতা

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল শাসক দল তৃণমূলের। এ নিয়ে বহুবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। খোদ মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বার্থে বারবার গলা উঁচিয়ে ছিলেন। এর আগে নিজের ঘনিষ্ঠ মহলে, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের SIR প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির সময় হাজির থাকবেন তিনি। জানা যাচ্ছে, সেই শুনানি হবে আগামী সপ্তাহের বুধবার, 4 ফেব্রুয়ারি।

রবিবার দিল্লি পৌঁছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় প্রশ্ন উঠছে তাহলে কি বুধবার শুনানি চলাকালীন দেশের শীর্ষ আদালতে আইনজীবীর উর্দি পরে নিজেই সওয়াল করবেন মুখ্যমন্ত্রী? শেষ পর্যন্ত এমনটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। বলাই বাহুল্য, রাজ্যে SIR এর পেছনে বিজেপির দুষ্ট ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি করে এসেছেন তৃণমূল সুপ্রিমো।

অবশ্যই পড়ুন: পাক বোলারের বিরুদ্ধে বল ছোঁড়ার অভিযোগ! ICC-র দ্বারস্থ হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া

এর আগে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা অভিযোগ করেছেন, বিজেপির নির্দেশে বাংলায় SIR এর নামে সাধারণ মানুষকে হেনস্তা করছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার নিবিড় সংশোধনের গোটা প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে বারবার নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর চিঠির কোনও উত্তর দেয়নি কমিশন। মূলত সে কারণেই সোমবার অর্থাৎ আগামীকাল নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অবশ্য আইনি পথে পা বাড়াতে ভুললেন না তিনি। অনেকেই মনে করছেন, ব্যক্তি মমতা বনাম নির্বাচন কমিশনের মামলায় SIR নিয়ে সংঘাত বড়সড় আকার নেবে!

Leave a Comment