SIR-র শুনানি বন্ধ করতে চায় কমিশন, সুপ্রিম কোর্টে জমা পড়ল হলফনামা

SIR in Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে এসআইআর (SIR in Bengal) প্রক্রিয়া শেষ হলেও বর্তমানে চলছে শুনানি। এক এক করে সন্দেহজনক ভোটারদের ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিংয়ের জন্য। তবে এবার বিরাট আপডেট সামনে আসলো। হ্যাঁ, নির্বাচন কমিশন নাকি এসআইআর শুনানি বন্ধ করতে চায়! এমনকি তারা সর্বোচ্চ আদালতের দারস্থও হয়েছে। জানা যাচ্ছে, পঞ্চায়েত স্তরে এসআইআর শুনানি চালানো নিয়েই মূলত এই বাগবিতণ্ডা। নিরাপত্তার অভাব এবং লাগাতার হিংসার কারণ দেখিয়ে পঞ্চায়েত ভবনে শুনানি বন্ধ করতে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে কমিশন।

কমিশনের বড়সড় দাবি

সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এদিন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যগুলোতে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এমন যে, পঞ্চায়েত স্তরে শুনানি করা সম্ভব হচ্ছে না। কমিশনের দাবি, মাইক্রো অবজারভার, বিএলও এবং কমিশনেরের অন্যান্য আধিকারিকদের কাজ করতে গিয়ে প্রাণহানির মতো আশঙ্কা তৈরি হচ্ছে। এমনকি পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে কমিশন ইটাহার, ফারাক্কা বা চাকুলিয়ার মতো এলাকায় ঘটা হিংসাত্বক ঘটনাগুলির উদাহরণ টেনে এনেছে। সেই কারণে কমিশন মনে করছে, পঞ্চায়েত স্তরে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেখানে শুনানি করা সম্পূর্ণ অসম্ভব।

এদিকে গত ১৯ জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দিয়েছিলেন, সাধারণ মানুষের সুবিধার্থে পঞ্চায়েত ভবনে এসআইআর-র শুনানি করতে হবে। এমনকি তৃণমূল কংগ্রেসের সাংসদরা সেই মর্মে মামলাও দায়ের করেছিলেন। তবে বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে কার্যত শুনানি করা দায় হয়ে পড়ছে। সেই কথা মাথায় রেখেই এবার নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

আরও পড়ুন: এবার থেকে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার, কী কী থাকবে মেনুতে

এদিকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর, শুনানির জন্য তলব করা অবৈধ ভোটারের সংখ্যা ছিল মোট ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। এদের মধ্যে প্রত্যেককে ধরে ধরে নোটিশ পাঠানো হয়েছিল। তবে তার মধ্যে ৫০ হাজারের বেশি ভোটার এখনও শুনানির জন্য হাজিরা দেননি। এই কারণে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এমনকি তাদেরকে অবৈধ ভোটার হিসাবেই চিহ্নিত করা হচ্ছে।

Leave a Comment