সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার বিরাট নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র ২০১০ সালের আগে ইস্যু করা ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) এসআইআর শুনানিতে গ্রহণ করা হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এই প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। আর সেই রায়ের ভিত্তিতে এসআইআর সংক্রান্ত শুনান্নিতে এই সার্টিফিকেটগুলিকে গ্রহণ করা হবে না বলেই জানানো হয়েছে। এমনকি কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের ১২ জুন রাজ্য সরকার যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে, সেটি এসআইআর প্রক্রিয়ায় গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ‘মমতার দুর্গা অঙ্গন সম্পূর্ণ আইন বিরোধী মামলা হবে!’ গৌতম দেব, পাল্টা কটাক্ষ চন্দ্রিমার
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সূত্র মারফত খবর, এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যে জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। আর সেখানে জানানো হয়েছে, বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট কোনওভাবেই এসআইআর শুনানিতে গ্রহণ করা হবে না। কারণ, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: বাংলার প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মনোজ পন্থকে কোন পদ দিল নবান্ন?
কারণ, হাইকোর্ট জানিয়েছিল, ওবিসি তালিকা তৈরি ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক আর পেশগত সমীক্ষা বাধ্যতামূলক। আর সেই সমীক্ষা না করেই নতুন জনগোষ্ঠীগুলোকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাই পুরনো তালিকা বাতিল করে নতুন করে সমীক্ষা করে তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়। এমনকি ২০১০ সালের আগে পশ্চিমবঙ্গে মোট ৬৬টি জনগোষ্ঠী ওবিসি হিসেবে স্বীকৃত ছিল। তারপর বাম সরকারের আমলে আরও ৪২টি জনগোষ্ঠী যুক্ত হয়। আর তৃণমূল সরকারের আমলে আরও ৩৫টি জনগোষ্ঠী যুক্ত হয়েছিল। তবে এই সমস্ত জনগোষ্ঠীর সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সেই কারণেই এবার এসআইআর প্রক্রিয়ায় এই সার্টিফিকেটগুলি গ্রহণ করা হবে বলে না বলে জানানো হয়েছে।
BJ88dangnhap on .org! Solid platform for playing. Worth checking out if you want something reliable you know. bj88dangnhap