SIR শুনানিতে ডাক পেয়েও হাজির হতে পারলেন না মহম্মদ শামি…

Mohammed Shami Is unable to attend sir hearing

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR এর শুনানিতে ডাক পেলেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। তবে, এই মুহূর্তে বাংলা দলের হয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। এক কথায়, ব্যস্ততা তুঙ্গে শামির। ফলে সোমবার নির্বাচন কমিশনের তরফে যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে হাজির হতে পারেননি তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, ক্রিকেট ব্যস্ততা সেরে ফিরে এলেই নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

শীঘ্রই SIR শুনানিতে হাজির হতে পারেন শামি

বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে বাংলা দলের অন্যতম ভরসা ভারতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত শামি। সেই সূত্রেই বর্তমানে রাজকোটে রয়েছেন তিনি। সূত্রের যা খবর, আগামী 8 জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন ভারতীয় ক্রিকেটার। এরপর সেখান থেকে ফিরে এলে আবার 12 জানুয়ারি থেকে ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন শামি। এর মাঝে 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত ফাঁকা রয়েছেন তিনি। নির্বাচন কমিশনের একটি সূত্র দাবি করছে, এই ফাঁকা সময়ের মধ্যেই SIR শুনানিতে হাজির হতে পারেন ভারতীয় তারকা।

অবশ্যই পড়ুন: নতুন বিশ্ব রেকর্ড গড়লেন জো রুট, সচিনের কীর্তি গুঁড়িয়ে দেওয়ার অপেক্ষায় ইংলিশ তারকা!

বলাই বাহুল্য, কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের ভোটার মহম্মদ শামি। সেই মতোই, যাদবপুরের কার্জননগর স্কুলে শুনানির জন্য ডাক পেয়েছিলেন তিনি। তবে ব্যস্ততার কারণে প্রথমবার হাজির হতে পারলেন না ভারতের অভিজ্ঞ পেসার। এ নিয়ে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ওই ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, “যাদবপুরের কার্জননগর স্কুলে শুনানি প্রক্রিয়া চলছে। সেই স্কুলের অনতিদূরে শামির বাসভবন। তিনি যখন রাজ্যের হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন তখন আমাদের দায়িত্ব তাঁকে SIR এর যাবতীয় জটিলতায় সাহায্য করা।”

অবশ্যই পড়ুন: এক ধাক্কায় ধোনির পেনশন বাড়ল ২০,০০০ টাকা, ভাতা বাবদ কত পান মাহি?

উল্লেখ্য, জাতীয় দল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন শামি। শেষবারের মতো গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে যতবার নতুন নতুন সিরিজের দল ঘোষণা হয়েছে ততবারই উপেক্ষার শিকার হয়েছেন ভারতের এই অভিজ্ঞ খেলোয়াড়। শেষবারের মতো, টি-টোয়েন্টি বিশ্বকাপ এমনকি নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলেও জায়গা হয়নি তাঁর।

Leave a Comment