T20 বিশ্বকাপের আগেই ফাঁস হয়ে গেল বুমরাহর কান্ড কারখানা

Ishan Kishan On Jasprit Bumrah

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুতি সারছে ভারতীয় দল। কিছুদিন আগেই নিউজিল্যান্ড বাহিনীকে একপ্রকার জবাই করে শক্তি বাড়িয়ে নিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। সেই আসরে টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েই ক্ষমতা দেখিয়েছিলেন তরুণ ক্রিকেটার ইশান কিষাণও। এবার এই ভারতীয় তারকাই দাপুটে পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে মুখ খুললেন। ফাঁস করে দিলেন ভারতীয় ক্রিকেটারের কাণ্ড কারখানা….

ফাঁস হয়ে গেল বুমরাহর বড় কীর্তি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপিয়ে খেলেছেন ইশান। সেই প্লেয়ারই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অকপট হয়ে জানালেন, নেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি কঠিন যুজবেন্দ্র চাহালের বল খেলা। তবে পেসারদের মধ্যে এক নম্বরে রাখলেন বুমরাহকেই। ভারতের তরুণ ক্রিকেটারের কথায়, “স্পিনারদের মধ্যে যুজি ভাইকে খেলাটা সবচেয়ে কঠিন কাজ। আমি মনে করি ও হয়তো আমার খেলার ধরণটাই বুঝে ফেলেছে। তবে পেসারদের কথা বলতে গেলে বুমরাহ ভাই ছাড়া আর কেউ নেই। ওর মতো ভাল পেসার দেখিনি আগে।”

এদিন বুমরাহ সম্পর্কে কথা বলতে গিয়েই অতীত ঘাটলেন ইশান। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বললেন, “ওর হয়তো খারাপ লাগবে, পুরনো একটা গল্প বলি। আমি সব জায়গাতেই এইটা বলে থাকি। প্র্যাকটিসের সময় আমরা বিভিন্ন ধরনের উইকেট পাই। কোথাও শুকনো থাকে, কোথাও ঘাস থাকে। তবে উইকেটে যদি ঘাস থাকে সেক্ষেত্রে বোলাররা ব্যাটসম্যানদের উপর ভারী হয়ে উঠতে পারেন না। কিন্তু বুমরাহ ভাই এতে বিশ্বাসী নন। কোনও ব্যাটসম্যান যদি ওর বল চালিয়ে খেলেন, তাহলেই ও বাউন্সার সিরিজ শুরু করে দেয়।” বলা চলে, বিশ্বকাপের ঠিক প্রাক্কালে ভারতের বোলিং বিভাগের স্তম্ভর বড় কীর্তি ফাঁস করে দিলেন ইশান।।

অবশ্যই পড়ুন: ছাব্বিশের লক্ষ্যেই এমাসেই ফের বাংলায় অমিত শাহ! কবে আসছেন?

উল্লেখ্য, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের প্রথম দিনই আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর 12 ফেব্রুয়ারি নামিবিয়ার সাথে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। এই ম্যাচের পর 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পাকিস্তানের সাথে খেলার কথা ছিল ভারতের। তবে টিম ইন্ডিয়ার ম্যাচ বয়কট বয়কট করে পাকিস্তান যে নাটক ধরেছে তাতে আপাতত এ দিনের ম্যাচ নিয়ে সংশয় রয়েছে নানা মহলে।

Leave a Comment