T20 বিশ্বকাপের আগে সূর্যকুমারের বিরুদ্ধে দায়ের হতে পারে ৫০০ কোটির মামলা

Khushi Mukherjee On Suryakumar Yadav she may lodge 500 crore defamation case

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বিরুদ্ধে বেফাঁস বলে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। মডেলের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারকে কালিমালিপ্ত করার অভিযোগে 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি। যা নিয়ে বিতর্কের জল অনেকটাই গড়িয়েছে। এবার সেই মামলার বিপক্ষে পাল্টা মামলার হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী, মডেল খুশি। তাঁর বক্তব্য, সূর্যকুমার যদি ওই মানহানির মামলায় হরেন তবে তিনি খেলোয়াড়ের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা করবেন।

সূর্যকে নিয়ে ঠিক কী বলেছিলেন খুশি?

এর আগে এক সাক্ষাৎকারে, ভারতীয় অভিনেত্রী, মডেল খুশি মুখোপাধ্যায় টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার সূর্যকে নিয়ে বিরাট মন্তব্য করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, সূর্যকুমার যাদব নাকি বারবার তাঁকে মেসেজ করতেন। যে বিষয়টা ছিল অভিনেত্রীর কাছে অত্যন্ত বিরক্তিকর। যদিও ওই সাক্ষাৎকারে অভিনেত্রী পরিষ্কার জানিয়েছিলেন, তাঁর এবং সূর্যকুমারের মধ্যে কোনও রকম প্রেম বা রোমান্টিক সম্পর্ক ছিল না। তবে মানহানির মামলা দায়ের হওয়ার পর নিজের বক্তব্য থেকে কিছুটা সরে এসেছেন খুশি।

বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আনসারি সূর্যকুমারকে নিয়ে কড়া মন্তব্যের তীব্র বিরোধিতা জানিয়ে খুশির বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বক্তব্য ছিল, ওই অভিনেত্রী অযথা ভারতীয় ক্রিকেটারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। তাঁর অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তবে তিনি সর্বসমক্ষে ক্ষমা চেয়ে নেবেন। এই ঘটনার পরই অভিনেত্রী নিজের বক্তব্য থেকে কিছুটা সরে এসে জানান, তাঁর এবং সূর্যর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সূর্যর সাথে যে কথোপকথন হয়েছে সেখানে কোনও ভুল ছিল না। শুধু বন্ধু হিসেবেই কথা হতো তাঁদের।

অবশ্যই পড়ুন: “ভারত, ICC বাংলাদেশকে কনভিন্স করার কোনও চেষ্টাই করেনি”

মানহানির মামলা নিয়ে মুখ খুলেছেন খুশি

ইনস্ট্যান্ট বলিউডের সাথে কথা বলার সময় খুশি মুখোপাধ্যায় বলেন, “ভুলবশত মুখ থেকে কথাটি বেরিয়ে গিয়েছিল। হয়তো এমন বক্তব্য প্রকাশ্যে আসা উচিত ছিল না। কিন্তু একটা কথা নিয়ে এত বিতর্ক ঠিক না। এর জন্য মানহানির মামলা করার কোনও প্রয়োজন দেখতে পাচ্ছি না।” তবে খুশি স্পষ্ট করেছেন, তিনি আজ পর্যন্ত মানহানির মামলার কোনও নোটিস পাননি। এদিকে নতুন করে ওই মামলা প্রমাণিত না হলে খেলোয়াড়ের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি সেক্ষেত্রে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যের বিরুদ্ধে মামলা হলে চিন্তায় পড়ে যাবে BCCI!

Leave a Comment