বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের পাশাপাশি এ বছর যুগ্মভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে শ্রীলঙ্কা। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা 20 রানে পরাজয় দেখিয়েছে আয়ারল্যান্ডকে। ঘরের মাঠে এই জয়ের পরেও নিজেদের ব্যাটিং অর্ডার নিয়ে চাপে রয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। আর ঠিক সেই আবহে এবার ভারতীয় দলের ব্যাট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে (Sri Lanka Batsman On Team India)।
ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের অভিযোগ লঙ্কান প্লেয়ারের!
ভারতীয় টি-টোয়েন্টি দলে এমন বহু প্লেয়ার রয়েছেন যাঁরা পাওয়ার হিটিংয়ের জন্য বিখ্যাত। বল একবার ব্যাটের সংস্পর্শে এলেই সোজা গন্তব্য হয় বাউন্ডারি! এসব নিয়েই সাম্প্রতিক একটি সাক্ষাৎকার শ্রীলঙ্কার ব্যাটসম্যান ভানুকা অভিযোগ করেছেন, “ভারতীয় ক্রিকেটারদের কাছে যে ব্যাট রয়েছে সেগুলি আমাদের এখানে পাওয়া সেরা ব্যাটগুলোর তুলনায় অনেক উন্নত। দেখে মনে হয় যেন ব্যাটের ভেতরে রাবারের মতো কোনও স্তর লাগানো আছে। এটা কীভাবে সম্ভব! আমি কল্পনাও করতে পারি না। ভারতীয় ক্রিকেটারদের মতো ব্যাট অন্য কেউ কিনতে পারেনা, সবাই বিষয়টা জানে।”
এদিন লঙ্কান ক্রিকেটার এমন ভাবে কথাগুলো বলেছিলেন যা দেখে শুনে হয়েছে আনুষ্ঠানিকভাবে না হলেও ঘুরিয়ে ভারতের বিরুদ্ধে ব্যাট টেম্পারিংয়ের অভিযোগ তুলছেন তিনি। এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে লঙ্কান ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন, একদিকে উন্নত ব্যাট নিয়েও ধুঁকছে তাঁদের ব্যাটিং অর্ডার! এদিকে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট দেখলে মনে হয় তাতে বিশেষ কোনও নকশা করা। বলে রাখা ভাল, এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার দলে নেই রাজাপাকসে। তবে, বিশ্বকাপের মাঝে তিনি যে মন্তব্য করলেন তাতে নতুন করে জন্ম নিল বিতর্ক।
অবশ্যই পড়ুন: দাম ১৩০,০০,০০,০০,০০০ টাকা, সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বৈভব সূর্যবংশী
উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বসেরা হয়েছে ভারত। তাছাড়াও গত বছর এশিয়া কাপ জয় করেছে টিম ইন্ডিয়া। সাম্প্রতিককালে প্রায় প্রত্যেক টি-টোয়েন্টি সিরিজেই জয়ের ধারা বজায় রেখেছে ভারত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাও আমেরিকাকে হারিয়ে করেছেন সূর্যকুমার যাদবরা। আগামীতেও অপ্রতিরোধ্য থেকে বিশ্বকাপে জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে চাইবে মেন ইন ব্লু।