বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি T20 বিশ্বকাপে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। যদিও এই ঘটনা নতুন নয় (ICC T20 World Cup)। প্রতিবছরই বিশ্বকাপে রেকর্ড ভাঙে, গড়ে ওঠে অভিনব সব রেকর্ড। তবে এবার রেকর্ড গড়ার নিরিখে এগিয়ে রয়েছে ভারতের প্রতিবেশী নেপাল। এই ছোট্ট দেশটি এবার এক বিশেষ রেকর্ড গড়ে T20 বিশ্বকাপে পাকিস্তানকেও পেছনে ফেলে দিয়েছে। হ্যাঁ, গত বছর উত্তাল হয়ে ওঠা দেশই এবছর 20 ওভারের বিশ্বকাপে খেল দেখিয়েছে।
T20 বিশ্বকাপে পাকিস্তানকে পেছনে ফেলে দিল নেপাল
রবিবার, ক্রিকেটারের জন্মদাতা ইংল্যান্ডকে জোর টেক্কা দিয়েছে ভারতের প্রতিবেশী দেশ নেপাল। এদিন প্রথমে ব্যাট করে নেপালকে 185 রানের লক্ষ্য দিয়েছিল ইংরেজরা। পরবর্তীতে ব্যাট হাতে মাঠে নেমেই দাপট দেখায় নেপালের ছেলেরা। এদিন ক্রিকেটে নিয়মিত দলটির বিরুদ্ধে একেবারে জ্বলে উঠেছিলেন নেপালি ব্যাটাররা। 4 উইকেট হাতে রেখে 180 রান তুললেও ইংল্যান্ডকে মাত্র 5 রানের জন্য হারাতে পারেনি তারা। কিন্তু তা হয়েও T20 বিশ্বকাপে বড় রেকর্ড গড়েছে এই দল।
আসলে, এখনও পর্যন্ত T20 বিশ্বকাপে ভারত বনাম আমেরিকা ম্যাচটিই JioHotstar এ সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দেখেছেন। বলাই বাহুল্য, 7 ফেব্রুয়ারির এই ম্যাচ JioHotstar এ 275 মিলিয়ন ভিউ পেয়েছে। T20 বিশ্বকাপের ম্যাচগুলির মধ্যে সবচেয়ে বেশি ভিউজের নিরিখে শীর্ষে থাকা ভারত বনাম আমেরিকা ম্যাচের পরই দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল বনাম ইংল্যান্ডের দুর্ধর্ষ ম্যাচটি। ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই ম্যাচ 5 কোটি ভিউ পেয়েছে JioHotstar এ। তাছাড়া স্টেডিয়ামেও হাজির হয়েছিলেন 20 হাজারেরও বেশি নেপালি ক্রিকেট ভক্ত।
অবশ্যই পড়ুন: এই কাজ না করলে মিলবে না লক্ষীর ভান্ডারের টাকা
অন্যদিকে T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ভিউজের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। এই ম্যাচটি JioHotstar এ 45 মিলিয়ন ভিউ গেইন করেছে। আর তারপরই অর্থাৎ 4 নম্বরে রয়েছে পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। যে ম্যাচে কোনও মতে হারতে হারতে জিতেছে পাক বাহিনী। সব মিলিয়ে বলাই যায়, JioHotstar এ সবচেয়ে বেশি দর্শক বা ভিউজের নিরিখে পাকিস্তানকেও পেছনে ফেলে দিল নেপাল।