T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিতে পারেন ভারতের এই ৫ প্লেয়ার

Team India 5 players Will Reason Of tension of Pakistan in ICC T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup) নিয়ে বেশ নাটক দেখাচ্ছে পাকিস্তান! ভাই বাংলাদেশ বাদ পড়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতে পারে তারা। তবে এমন সিদ্ধান্ত জানানোর পরেও সম্প্রতি সীমিত ওভারের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে PCB। আর সেই স্কোয়াড ঘোষণার পরই ফের নতুন গান ধরেছে পশ্চিমের দেশ। তাদের বক্তব্য, পুরনো সিদ্ধান্ত থেকে আজও সরে যায়নি তারা। যে কোনও সময়ে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে পাক দল। তবে ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, সম্ভাব্য শাস্তির কথা মাথায় রেখে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিতে পারেন এই 5 ভারতীয়

প্রথম থেকে ক্ষমতা দেখিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। তৃতীয় ম্যাচে ভারতীয় দল বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপের জন্য তারা কতটা তৈরি। এদিন সূর্যকুমার যাদবদের পারফরমেন্স দেখে নিউজিল্যান্ডের পাশাপাশি পাকিস্তানসহ অন্যান্য একাধিক দেশ বুঝে গিয়েছে আসন্ন বিশ্বকাপে ভয়ানক হয়ে উঠতে চলেছে ভারত। মাত্র 10 ওভারের মধ্যে 150+ স্কোর তাড়া করে জেতা যায় প্রমাণ করেছেন অভিষেক শর্মারা। আর তারপরই প্রশ্ন উঠছে, গত এশিয়া কাপের থেকে বিশ্বকাপে ভারতের কাছ থেকে আরও বড় ধাক্কা খেতে পারে পাকিস্তান।

ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়ার 5 প্লেয়ার। সেই তালিকায় প্রথমেই নাম আসে অভিষেক শর্মার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র 20 বলে 68 রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। যা দেখার পর কার্যত ঢোক গিলতে হয়েছে প্রতিপক্ষের বোলারদের। মনে করা হচ্ছে, বিশ্বকাপে যদি নিজের ফর্ম ধরে রাখতে পারেন অভিষেক, তবে পাকিস্তানকে ধুয়ে দিতে খুব একটা সময় লাগবে না তাঁর।

দ্বিতীয় প্লেয়ার হিসেবে উঠে আসছে অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম। গতবছর টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রমাগত ব্যর্থ হওয়া প্লেয়ার এ বছর একেবারে ভিন্ন মহিমায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন সূর্য। শেষ দুই ম্যাচে ক্রিজে দাঁড়িয়ে থেকে ভারতকে জিতিয়েছেন অধিনায়ক স্কাই। কাজেই বিশ্বকাপের আগে সূর্যর এমন ফর্ম চিন্তায় রেখেছে পাকিস্তানের মতো প্রতিপক্ষদের। পাকিস্তানের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন ভারতের তরুণ ক্রিকেটার ইশান কিষাণও।

অবশ্যই পড়ুন: কবে কবে কাদের বিরুদ্ধে খেলবে অস্কার ব্রুজোর দল? রইল ISL এ ইস্টবেঙ্গলের ক্রীড়াসূচি

টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার পরই নিজের রঙ চিনিয়েছেন এই প্লেয়ার। অল্প সময়ও যে বড় রান তোলা যায় তার উজ্জ্বল উদাহরণ ইশান। এই প্লেয়ারও পাকিস্তানের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন। এছাড়াও চোট কাটিয়ে বিশ্বকাপে নামবেন তিলক বর্মা। তাঁর দিকেও নজর থাকবে সকলের। মনে করা হচ্ছে তিলকের ঝোড়ো ব্যাটিং পাকিস্তানের চিন্তার পারদ অনেকটাই বাড়াবে। একই সাথে, বিশ্বকাপের মঞ্চে ভারতের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন বরুণ চক্রবর্তী। তাঁর উপর অগাধ ভরসা রয়েছে ম্যানেজমেন্টের।

Leave a Comment