বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে স্কটল্যান্ডের নাম। তবে এই সিদ্ধান্তে খুশি নয় ভাইজান পাকিস্তান। বাংলাদেশের পাশাপাশি এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে তারাও বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে। এক প্রকার হুঁশিয়ারি (Pakistan T20 World Cup) দিয়েই ICC কে সতর্ক করেছে পাকিস্তান! তবে বেশ কয়েকটি রিপোর্ট বলছে, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে, তবে পাকিস্তানের ক্রিকেট একপ্রকার শেষ হয়ে যাবে। সূত্র যা বলছে, PCB বিশ্বকাপে অংশগ্রহণ না করলে কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে বিশ্ব ক্রিকেট সংস্থা।
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কী করবে ICC?
ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থেকেই শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ভাইজানের কঠিন সময়ে পাশে দাঁড়াতে বিশ্বকাপের অনুশীলন বন্ধ রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। যা আভাস পাওয়া যাচ্ছে তাতে, পাকিস্তান দলও বিশ্বকাপ বয়কট করে দিতে পারে। যদি সেটা হয়, সে ক্ষেত্রে পাকিস্তানের উপর নেমে আসবে শাস্তির খাড়া! একাধিক রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের মতো পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে এবং নিজেদের নাম প্রত্যাহার করে নেয় সে ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপাবে।
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়বে তারা। শুধু তাই নয়, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রেও বিরাট সমস্যায় পড়ে যাবে বাবর আজমদের দল। এও শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করলে দীর্ঘ সময়ের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হারাবে পাকিস্তান। তাতে দুর্বল অর্থনীতির দেশের ক্রিকেট একেবারে মুখ থুবড়ে পড়বে সে কথা বলাই যায়! এখানেই শেষ নয়, বিশ্বকাপ না খেললে পাকিস্তান সুপার লিগে কোনও আন্তর্জাতিক ক্রিকেটারকে খেলার অনুমতি দেবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অর্থাৎ বিদেশি প্লেয়ারদের PSL এ খেলাতে পারবে না পাকিস্তান। এছাড়াও বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে পারে ICC।
THE ICC UNHAPPY WITY PAKISTAN.
Pakistan will face sanctions if they decide to pull out of the T20 World Cup.
No bilateral series with any international teams.
No entry for Pakistan in the Asia Cup.
No NOC for foreigners in PSL. (Express Sports). pic.twitter.com/mroRnaOqne
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 25, 2026
অবশ্যই পড়ুন: জয়ের হ্যাটট্রিক বৈভবদের, এবার বিশ্বকাপের সুপার সিক্সে পাকিস্তান বনাম ভারত, কবে ম্যাচ?
সবমিলিয়ে বলাই যায়, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে রোজগার বন্ধ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত হওয়া, PSL আয়োজনে ধাক্কা সহ একাধিক সমস্যার মুখে পড়তে হবে পশ্চিমের দেশকে। সেক্ষেত্রে, শেষ পর্যন্ত শুধুমাত্র ঘরোয়া ক্রিকেট খেলা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প থাকবে না পাকিস্তানের ক্রিকেটারদের। বিশ্লেষক মহলের অনেকেরই দাবি, বিশ্বকাপ বয়কট করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের শাস্তি ভোগ করতে হবে পাকিস্তানকে। তাতে সাড়ে সর্বনাশ হবে সে দেশের ক্রিকেটের!
THE ICC UNHAPPY WITY PAKISTAN.
Pakistan will face sanctions if they decide to pull out of the T20 World Cup.
No NOC for foreigners in PSL. (Express Sports).