TMC সভাপতির গাড়িতে বিস্ফোরণ, মটনের বদলে বিফ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (৩১ জানুয়ারি)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১ জানুয়ারি, শনিবার। TMC সভাপতির গাড়িতে বিস্ফোরণ, মটনের বদলে বিফ, কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে সুখবর, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) কুলপিতে তৃণমূল বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ

বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ছড়াল চরম উত্তেজনা। শুক্রবার গভীর রাতে গাজীপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূল বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আর এই বিস্ফোরণে গাড়িটি দুমড়ে যায় এবং অ্যাসবেস্টসের ছাদ উড়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বোমা মজুদ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। রাজনৈতিক দ্বন্দ্বের অভিযোগ ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চরম ঝামেলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ঘাটালে সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ

বিধানসভা নির্বাচনের আগে ঘাটালে সমবায় ব্যাঙ্কের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে। ঘাটাল শাখার অধীনে ক্ষীরপাই শাখায় বোর্ডের চেয়ারম্যান মন্টু বাইরির ছেলে সৌমেন বাইরির নিয়োগের পাশাপাশি ১৮ জন কর্মীর নিয়োগে অনিয়ম রয়েছে। আর সমবায় দফতর ওই নিয়োগগুলি স্থগিতের আবেদন জানিয়েছে। অভিযোগ উঠছে, নামমাত্র বিজ্ঞপ্তি দিয়ে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলের বিরুদ্ধে স্বজন-পোষণ আর দুর্নীতির অভিযোগ নতুন করে ক্রোধের জন্ম দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় মটনের বদলে বিফ খাওয়ানো হল সায়ককে

পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় মটন স্টেক অর্ডার করলেও ভুলবশত গরুর মাংস পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। অজান্তে চোখে দেখার পর বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং ফেসবুক লাইভ করেন। ঘটনার পর নানা রকম কটাক্ষ এবং সম্প্রদায়িক অভিযোগে ওঠে। কিন্তু সায়ক স্পষ্ট জানান, তাঁর কোনও রাজনৈতিক বা দাঙ্গা লাগানোর উদ্দেশ্য নেই। তিনি এফআইআর দায়ের করেছেন এবং অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এমনকি ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) মুর্শিদাবাদের বেলডাঙা হিংসার তদন্তভার নিল এবার এনআইএ

মুর্শিদাবাদের বেলডাঙা হিংসার তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে নিয়ে এবার কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে দেওয়া হয়েছে। ঝাড়খন্ডে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে জানুয়ারি মাসে বেলডাঙায় ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। রেল এবং সড়ক অবরোধ, সরকারি সম্পত্তি ভাঙচুর ও সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটে। আর এই ঘটনায় কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে শনিবার ৭-৮ সদস্যের এনআইএ দল মুর্শিদাবাদে পৌঁছে তদন্ত শুরু করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) মাধ্যমিকের মুখে স্কুলের গাফিলতি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় মুখে ভবানীপুরের এক নামিদামি স্কুলে গাফিলতিতে টেস্টে উত্তীর্ণ এক পড়ুয়া অ্যাডমিট কার্ড পায়নি। ভুল করে ফেল করা ছাত্রের নাম পর্ষদে পাঠানোতে এই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি হাইকোর্টে উঠলে বিচারপতি অমৃতা সিনহা স্কুলের সমালোচনা করেছেন। তিনি স্কুল কর্তৃপক্ষকে ১০,০০০ টাকা জরিমানা এবং বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জরুরী ভিত্তিতে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে বিরাট সুখবর

মেট্রো যাত্রীদের জন্য আসলো বিরাট সুখবর। ব্লু-লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের পূর্ণাঙ্গ পুনর্গঠনের কাজ চলতি বছরের এপ্রিল মাসে শুরু করা হতে পারে। এমনকি একই সঙ্গে শহীদ ক্ষুদিরামে রেক-রিভার্সাল বা ক্রসওভার তৈরির কাজ হবে, যার জন্য সপ্তাহন্তে ব্লক নেওয়া হবে। পুরনো নকশার ত্রুটির কারণে স্তম্ভে ফাটল ধরা পড়ায় স্টেশনটি বন্ধ ছিল। তবে নতুন নকশা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আর কাজ শেষ না হওয়া পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ব্লু লাইনের টার্মিনাল হিসেবে চালু থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ভরা বাজারে তৃণমূলের প্রাক্তন প্রধান ও তাঁর ভাইকে শাবল দিয়ে মারধর

পূর্বস্থলীর পিন্ডিরা পঞ্চায়েতের পাথরঘাটা বাজারে জমি ভাগ নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠছে, ভরা বাজারে তৃণমূলের প্রাক্তন প্রধান ইন্দ্রজিৎ ঘোষাল এবং তাঁরা ভাই নীলরতন ঘোষালকে শাবল দিয়ে মারধর করা হয়েছে। অভিযুক্ত হিসেবে ইন্দ্রজিৎ এর দাদা পিন্টু ঘোষালের নাম উঠে এসেছে। আহত দুজনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা বিপদমুক্ত। ইন্দ্রজিতের দাবি, পুরনো জমি এবং মামলা সংক্রান্ত বিরোধ থেকেই মূলত হামলা। যদিও পিন্টু অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের দাবী করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) পাকিস্তানের ১২টি শহরে বিএলএ-র বিরাট হামলা

পাকিস্তানের ফের ভয়াবহ অশান্তি ছড়াল বালুচিস্তান লিবারেশন আর্মির হামলায়। রিপোর্ট অনুযায়ী, কোয়েটা, মাস্তাঙ্গ, গোয়াদর, কালাত, পাসনি সহ মোট ১২টি শহরে একযোগে হামলা চালানো হয়েছে। এতে প্রায় ২০ জন পুলিশ কর্মী মৃত্যু হয়েছে। আর নিহতদের মধ্যে সেনা সদস্যাও রয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন এবং প্রায় ৩০ জনকে বন্দী করার অভিযোগ উঠেছে। পুলিশ গাড়ি, থানা ও টেলিভিশন ডিপার্টমেন্টের অফিসে হামলার দাবি করা হয়েছে। বিএলএ ঘটনার দায় স্বীকার করে ভবিষ্যতে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত হওয়া ৯৯টি পরিবারকে বসত দিল যোগী সরকার

বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত হয়ে উত্তরপ্রদেশে আশ্রয় নেওয়া ৯৯টি হিন্দু বাঙালি পরিবারের স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত অনুযায়ী, মিরাটের মাওয়ানা তহসিল থেকে পরিবারগুলোকে কানপুর দেহাত জেলার রসুলাবাদ তহবিলে পুনর্বাসন দেওয়া হবে। ভৈঁসা ও তাজপুর তারসৌলি এই দুই গ্রামে মোট ২২ হেক্টর জমিতে পরিবারগুলি বসত পাবে বলে খবর। পরিবার পিছু ০.৫০ একর জমি ৩০ বছরের জন্য লিজে দেওয়া হবে, যা সর্বাধিক ৯০ বছর পর্যন্ত নবীকরণ যোগ্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই যোগ দিলেন হুমায়ুনের দলে

বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে এবার নতুন করে চর্চা শুরু হল ফিরহাদ হাইকের প্রাক্তন জামাই ইয়াসির হাইদারকে নিয়ে। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের নবগঠিত জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছেন তিনি। একসময় তৃণমূলের যুব সংগঠনের রাজ্য সম্পাদক ছিলেন তিনি। বিবাহ বিচ্ছেদের পর তৃণমূল ছাড়েন। পরে কংগ্রেসে যোগদান করেন। এবার নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন জেইউপি-তে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment