=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অক্টোবর নয়, নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন? সামনে এল বিরাট আপডেট

সৌভিক মুখার্জী, কলকাতা: অক্টোবর মাসের ১৭ দিন আজ। রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, যুবশক্তি প্রকল্পের (Yuva Shakti) আবেদন কবে থেকে শুরু হচ্ছে? বাজেটে বিজেপি সরকার জানিয়েছিল, অক্টোবর থেকেই এই প্রকল্পের আবেদন শুরু হবে এবং প্রতিমাসে মিলবে ৩০০০ টাকা। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত নেই কোনও আপডেট। তবে শোনা যাচ্ছে, অক্টোবরের বদলে নভেম্বর মাস থেকেই শুরু হতে পারে এই প্রকল্পের নাম নথিভুক্তিকরণ।

কবে থেকে শুরু যুবশক্তির আবেদন?

বিজেপি সরকার তাদের বাজেটে জানিয়েছিল, সরকার গঠন করলে যুবসাথী প্রকল্পের বদলে দেওয়া হবে যুবশক্তি ভরসা কার্ড, যেখানে প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা। সেই মতো বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উল্লেখ করেন, অক্টোবর মাস থেকে এই প্রকল্পে আবেদন শুরু হবে। তবে গ্র্যাজুয়েট বেকাররা পাবে ৩০০০ টাকা এবং অন্যান্যরা পাবে ২০০০ টাকা করে প্রতি মাসে।

কিন্তু হ্যাঁ, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, সেই ব্যক্তিকে বর্তমানে বেকার হতে হবে বা কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না। দ্বিতীয়ত, তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সর্বনিম্ন মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। তৃতীয়ত, মাসিক আয় ১ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। এর পাশাপাশি ভোটার তালিকায় অবশ্যই নাম থাকতে হবে। তবে কবে যুবশক্তির ফর্ম ফিলাপ শুরু হবে সে বিষয়ে এখনও নেই কোনও আপডেট।

আরও পড়ুন: “ইন্টারনেট ব্যবহার শিশুদের মৌলিক অধিকার” কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বেকারদের প্রত্যাশা ছিল, হয়তো পুজোর আগেই এই প্রকল্পের পোর্টাল খুলে দেওয়া হবে এবং অনলাইন ও অফলাইন দু’ভাবেই চলবে আবেদন। তবে এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে যুবশক্তির কোনও অফিসিয়াল পোর্টাল চালু করা হয়নি বা অফলাইনে আবেদনের ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, দুর্গাপুজোর ছুটি কাটলে বা নভেম্বরের শুরুর দিকেই হয়তো যুবশক্তির আবেদন শুরু হতে পারে। যদিও তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। কারণ, নবান্নের তরফ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।

Leave a Comment