=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অবস্থার অবনতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে

সৌভিক মুখার্জী, কলকাতা: গুরুতর অসুস্থ বিজেপির সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হ্যাঁ, বর্তমানে তিনি হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। গত কয়েকদিন ধরেই শরীরে জটিল অসুস্থতা বাসা বেঁধেছিল তার। এবার চিকিৎসার জন্য কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো দিল্লির এইমসে।

সূত্রের খবর, 14 জুন দুপুরবেলা হঠাৎ করে পেটের যন্ত্রণা এবং বমির উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই তিনি উডল্যান্ডস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। জানা যাচ্ছে, প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসের মধ্যে জটিল রোগে রোগাক্রান্ত ছিলেন তিনি।

চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল দিল্লির এইমসে

হাসপাতাল সূত্র মারফত জানানো হয়েছে, প্রধান বিচারপতির শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ না থাকায় তাকে দিল্লির এইমসে ট্রান্সফারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য গ্রিন করিডরও তৈরি করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলও সঙ্গে ছিলেন। এমনকি তাঁর ভাইপো এবং গাড়ির চালকও ছিলেন।

এদিকে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গতকাল ওর পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে যে, দিল্লির এইমসে উন্নত পরিকাঠামো তার জন্য উপযুক্ত পারে। তাই ওখানে তাকে দ্রুত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করছি, উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুনঃ ডালিয়ান অতীত, এবার কলকাতা মেট্রোর জন্য আসছে আরও অত্যাধুনিক Zhuzhou রেক

মেডিকেল বোর্ডে ছিলেন নামজাদা চিকিৎসকরা

এদিকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হওয়ার পর সাত সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তার জন্য। সেখানে ছিল এন্ডোক্রিনোলজি, ক্রিটিক্যাল কেয়ার, পালমোনোলজি, ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং সার্জারির বিশিষ্ট চিকিৎসকরা। এমনকি তার জন্য লো ফ্লো অক্সিজেন সাপোর্ট সাপোর্টের ব্যবস্থাও করা হয়েছিল। 

সাম্প্রতিক সময় রাজ্যের রাজনীতিতে বহু আলোচিত মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি পদে থাকা অবস্থায় তিনি একাধিক কড়া আদেশ ও মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে থেকেছেন বহুবার। এমনকি রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির টিকিটও জিতেছেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে। তাই শাসক-বিরোধী নির্বিশেষে এখন সবাই তার আরোগ্য কামনা করছে।

Leave a Comment