অবিবাহিত, বিধবা ও ডিভোর্সপ্রাপ্ত মহিলারা পাবে ফ্যামিলি পেনশন! বিরাট উদ্যোগ রাজ্য সরকারের

Family Pension Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে নেওয়া হলে এবার ঐতিহাসিক সিদ্ধান্ত। হ্যাঁ, এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অবিবাহিত, বিধবা বা ডিভোর্স প্রাপ্ত মেয়েরাও ফ্যামিলি পেনশনের (Family Pension Rules) আওতায় আসবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভাতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যের তরফ থেকে?

পিআইবি-র সূত্র মারফৎ খবর, মধ্যপ্রদেশ সিভিল সার্ভিসেস রুলস ২০২৬ এর রুল ৪৪ অনুযায়ী, এবার পরিবার পেনশন পাওয়ার যোগ্য সদস্যের তালিকায় তিন শ্রেণীর মেয়েদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল অবিবাহিত মেয়ে, বিধবা মেয়ে এবং ডিভোর্স প্রাপ্ত মেয়ে। অর্থাৎ, কোনও সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার উপর নির্ভরশীল এই শ্রেণীর মেয়েরাও পরিবার পেনশনের সুবিধা পাবে।

তবে মন্ত্রীসভায় শুধুমাত্র এই সিদ্ধান্ত নয়, বরং পেনশন সংক্রান্ত একাধিক নতুন নিয়মের অনুমোদন মিলেছে। প্রথমত, এবার নতুন পেনশন বিধি কার্যকর হয়েছে। এতে পেনশন গণনা এবং কমিউটেশন প্রক্রিয়া আরও সহজ হবে। দ্বিতীয়ত, ন্যাশনাল পেনশন সিস্টেম সংক্রান্ত কিছু নিয়মে পরিবর্তন এসেছে। যেগুলি আগামী ১ এপ্রিল, ২০২৬ তারিখে কার্যকর হবে।

পেনশন ব্যবস্থায় কী কী পরিবর্তন?

এদিকে নতুন নিয়মে পেনশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দ্রুত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, পেনশনধারীর মৃত্যুর ক্ষেত্রে পরিবার পেনশনের স্পষ্ট বিধান থাকবে। আর স্বেচ্ছাসেবক সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এর পাশাপাশি ই-সার্ভিস বুক চালু করা হয়েছে, এবং কেন্দ্র ও রাজ্য সরকারের পূর্ববর্তী চাকরির মেয়াদ একসঙ্গে গণনা করা হবে এবার থেকে।

আরও পড়ুন: অপারেশন ২.০ এর সংকেত? ভারত সীমান্তে ‘গোল্ডেন ঈগল এক্সারসাইজ’ মহড়া পাকিস্তানের

প্রসঙ্গত, রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ আশিষ আগারওয়াল এই সিদ্ধান্তকে মানবিক উদ্যোগ বলেই অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি শুধুমাত্র পেনশন নয়, বরং মেয়েদের সম্মান আর নিরাপত্তার গ্যারান্টিও। তিনি আরও বলেন, বাবার মৃত্যুর পর অবিবাহিত, বিধবা বা ডিভোর্স প্রাপ্ত মেয়েদের আর আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হবে না।

Leave a Comment