=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের তোলাবাজি, বাংলায় ৮৩০০ কোটির প্রজেক্ট…! আজকের সেরা ১০ খবর (৭ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ জুন, রবিবার। অভিষেকের তোলাবাজি, বাংলায় ৮৩০০ কোটির প্রজেক্ট, মমতার দিল্লি বৈঠক, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রামেশ্বর থেকে দিঘার ৮৩০০ কোটির প্রজেক্ট

দিঘাকে আরও উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ৮৩০০ কোটি টাকা দিয়ে উপকূলীয় মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। দিঘা পর্যন্ত ভবিষ্যতে সম্প্রসারিত হবে এই রাস্তা, যেটি রামেশ্বরম থেকে পারাদ্বীপ পর্যন্ত তৈরি হবে। ১৩৬ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক যাতায়াতের সময় অনেকটাই কমাবে এবং উপকূলীয় অঞ্চলের অর্থ সামাজিক উন্নয়নে সাহায্য করবে। নতুন রাস্তা চালু হলে পুরী এবং দিঘাগামী পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে বলেই মত বিশেষজ্ঞদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ঋতব্রতর তৃণমূলের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য সরকার

রাজ্যে সরকার বদলের পরই তৃণমূল নেতাদের নিরাপত্তা কমানো হয়েছিল। তবে এবার বীরভূমের পাঁচ তৃণমূল বিধায়কের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল। তারা হলেন কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, রাজেন্দ্র প্রসাদ সিং, বিধান মাঝি এবং মোশারফ হোসেন। তাঁরা বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। সূত্রের খবর, তাঁদের নিরাপত্তা রক্ষীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) লালগড়-গোপীবল্লভপুর-নয়াগ্রামে নতুন রেলপথ

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, লালগড় এবং নয়াগ্রামে নতুন রেলপথ তৈরির আশ্বাস দিয়েছ কেন্দ্র এবং রাজ্য সরকার। বহু বছর ধরে রেল সংযোগের দাবিতে আন্দোলন চললেও তা এখনও পর্যন্ত পূরণ হয়নি। বর্তমানে গোপীবল্লভপুর থেকে ট্রেন ধরতে ঝাড়গ্রাম বা খড়্গপুরে যেতে হয়। এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর নতুন রেললাইন প্রকল্পের শিলমোহর মিলেছে। এতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আর সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ডিমাতঙ্কে তৃণমূল কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার

ফিরহাদ হাকিমের ইস্তফার পর তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক ডাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের দাবি, বিজেপি কর্মীদের বিক্ষোভ এবং ডিম্বাস্ত্র এর আশঙ্কাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতাদের উপর ডিম ছোঁড়ার ঘটনায় আতঙ্ক বেড়েছে। আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গিয়েছেন মমতা। নির্বাচনে পরাজয়ের পরে এটি তাঁর প্রথম বড় বৈঠক। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য বৈঠক বাতিল করা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) হাফ মাথা ন্যাড়া ও জুতোর মালা পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালেন স্থানীয়রা

হাওড়ার শ্যামপুরে ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নাকে ঘিরে এবার বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। অভিযোগ ওঠে, তিনি দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁর মাথা একাংশ ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে গোটা এলাকায় ঘুরিয়েছেন। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) হরিনাম সংকীর্তন করায় হিন্দু ব্যবসায়ীকে মারধর বোলপুরে

বীরভূমের বোলপুরে হরিনাম সংকীর্তন বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, মহাপ্রভু নামের একটি নিরামিষ হোটেলে প্রতিদিনের মতো হরিনাম সংকীর্তন চলাকালীন পাশের কয়েকজন ব্যবসায়ী আপত্তি জানিয়েছেন। তারপর হোটেল মালিক শ্যামল নাগের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ ওঠে, স্থানীয় দর্জি নজুর শেখ ও তাঁর স্ত্রী শ্যামলবাবুকে মারধর করেছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ২০২১-র ভোট পরবর্তী হিংসায় মৃত BJP কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি এবং আর্থিক সহায়তা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ৩১৫ জন মৃত বিজেপি কর্মীর পরিবারের একজন সদস্য চাকরি পাবেন। এমনকি চলতি জুন মাসেই তাদের নিয়োগপত্র দেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পরিবার পিছু ৫ লক্ষ টাকা এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) শ্যামপুরের হাসপাতালের করুণ দশা তুলে ধরলেন হিরণ

হাওড়ার শ্যামপুরে ঝুমঝুমি হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিস্ফোরক বিধায়ক হিরণ চ্যাটার্জী। তাঁর দাবি, হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর অভাবে রিকশাচালক রোগীদের সেলাই করা থেকে প্রসবকালীন কাজে সহায়তা করছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা ভেঙে পড়েছে। জরুরী বিভাগে কর্মী সংকট থেকে শুরু করে রোগীদের দীর্ঘ অপেক্ষা আর অনিয়মের অভিযোগও রয়েছে। তবে বিধায়ক আশ্বাস দিয়েছেন সবকিছুই ঠিকঠাক করার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

ঘরোয়া রান্নার গ্যাসের দাম ফের বাড়ার কারণে চাপ পড়ল সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকার ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বৃদ্ধি করেছে। ফলে কলকাতায় গ্যাসের দাম বেড়ে এবার ৯৬৮ টাকা হয়েছে, দিল্লিতে ৯৪২ টাকা এবং মুম্বাইতে ৯৪১। নতুন দাম ৭ জুন থেকে কার্যকর হয়েছে। গত তিন মাসে এটি দ্বিতীয় বারের মতো দাম বৃদ্ধি। এর আগে মার্চ মাসে ৬০ টাকা বাড়ানো হয়েছিল। পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম বেড়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) নতুন আবগারি নীতির আড়ালে হাজার হাজার কোটি আত্মসাৎ অভিষেকের

বাংলার নতুন আবগারি নীতি নিয়ে তীব্র বিতর্ক। এক গোপন রিপোর্টের দাবি, ২০১৭ সালে মদের ব্যবসার নিয়মে বদল এনে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল। অভিযোগের তীর যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই। আগে যেখানে ৫৫টি সংস্থার মধ্যে প্রতিযোগিতা ছিল, পরে তা একচেটিয়া নিয়ন্ত্রণে আসে নতুন কর্পোরেশনের হাতে। রিপোর্টে বলা হচ্ছে, অতিরিক্ত গুদাম এবং পরিবহন খরচের নামে কোটি কোটি টাকা আদায় করা হতো। কিছু মদ প্রস্তুতকারী সংস্থা প্রশাসনিক চাপের পড়ে অভিযোগ তুলেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

2 thoughts on “অভিষেকের তোলাবাজি, বাংলায় ৮৩০০ কোটির প্রজেক্ট…! আজকের সেরা ১০ খবর (৭ জুন)”

  1. Just wanted to share how impressed I am with this platform. The login process is quick and the slot selection covers everything from classic fruit machines to modern video slots. I love that the rewards feel fair and the withdrawals hit my account within a day. Highly recommend for anyone chasing good vibes and big wins. br777win1

    Reply

Leave a Comment