=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের বাড়িতে বুলডোজার, বিজেপি নেতা খুন…! আজকের সেরা ১০ খবর (১২ নভেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ নভেম্বর, বৃহস্পতিবার। অভিষেকের বাড়িতে বুলডোজার, বিজেপি নেতা খুন, দুর্গাপুরে গরু হত্যার ঘটনায় গ্রেফতার….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শান্তনু সিনহার ২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

এবার সোনা পাপ্পুর মামলায় প্রাক্তন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের নামে থাকা মোট ২.৭৮ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল ইডি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ এর আওতায় এই সম্পত্তিগুলি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে কলকাতার তিনটি ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে জমিও রয়েছে। এমনকি এই মামলায় তিনজন গ্রেফতার হয়েছেন বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের ছবিতে কালি দেওয়ার অভিযোগ আরামবাগে

রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে এবার কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল হুগলি জেলার আরামবাগের হরিপুর সাইয়েদিয়া প্রাথমিক বিদ্যালয়ে। দেয়ালে আঁকা দুটি মনীষীর ছবিতে কালি মাখানোর ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। স্থানীয়দের বক্তব্য, তাঁরা শুধুমাত্র বাঙালির গর্ব নন, বরং দেশের সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র। তাঁদের ছবিতে এভাবে কালি মাখানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কারা এই কাজ করল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) গরু হত্যার ঘটনায় দুর্গাপুরে গ্রেফতার ৪

গরু হত্যা এবং গরু চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা দুর্গাপুর মহকুমার ফরিদপুর থানা এলাকায়। গর্ভবতী গাভীকে মাংসের জন্য হত্যা করে তার গর্ভে থাকা শাবককে পাশের গ্রামের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল চার ব্যক্তির বিরুদ্ধে। আর সেই ঘটনায় এবার চারজনকে গ্রেফতার করল ফরিদপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ কালামত, শেখ হাসিম, শেখ কলিমুদ্দিন এবং শেখ লতিফ। মাংসের জন্যই ওই গাভীটিকে কেটে ফেলার পর তার গর্ভে থাকা মৃত শাবককে একটি পুকুরে ফেলে দেওয়া হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ সুমিত রায়ের

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনীতে জমি দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর এবার নতুন করে আরও একটি মামলায় নাম জড়িয়েছে তাঁর। অন্যদিকে হাইকোর্টে রক্ষাকবচের আবেদনও খারিজ হয়েছে এদিন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন সুমিত। তবে এবার মাটি চুরির মামলায় শোন অ্যারেস্ট হলেন সুমিত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) জমি বিবাদকে কেন্দ্র করে পিটিয়ে খুন বিজেপি নেতাকে

জমি বিবাদকে কেন্দ্র করে পিটিয়ে খুন করা হল দুর্গাপুরের বিজেপির ওবিসি মোর্চার নেতা শ্যাম কুমার দাসকে। খুনের অভিযোগ দায়ের হতেই পুলিশের সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুইজনকে। ধৃত ওই দুজনের নাম বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডে। জানা গিয়েছে, ফরিদপুর থানার অন্তর্গত জব্বরপল্লী এলাকায় মা কালীর বিসর্জন অনুষ্ঠানে জমি বিবাদকে কেন্দ্র করেই ওই বছর ৩৬ এর বিজেপি নেতা শ্যাম কুমার দাসের সঙ্গে বচসা বাঁধে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) অভিষেকের বাড়িতে বুলডোজার অ্যাকশন

বৃহস্পতিবার সাত সকালে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে বুলডোজার। অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ফুটপাত দখল করে থাকা পুলিশ কিয়স্ক সরিয়ে দিয়েছে পুরসভা। তবে এবার সেই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। কমিশনে দায়ের করা অভিযোগপত্রে তিনি ভয় দেখানো এবং তৃণমূলের প্রতীক বিবাদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পুলিশ কর্মীদের মদতে তাঁর বাড়িতে ঢুকে নির্বাচন কমিশনে বিচারাধীন প্রতীক মামলার নথিপত্র আর হলফনামা জোরপূর্বক দখল করার চেষ্টা করতে পারেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) হুগলির গুরুত্বপূর্ণ রোডে বন্ধ টোটো চলাচল

জাতীয় এবং রাজ্য সড়কের পর এবার হুগলির অন্যতম ব্যস্ত চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে যানজট কমাতে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ প্রশাসনের। নতুন নির্দেশিকা অনুযায়ী, চুঁচুড়ায় টোটো চালকদের তালডাঙ্গা মোড় পার হয়ে চন্দননগরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি গ্রান্ড ট্রাঙ্ক রোড এবং অন্যান্য প্রধান রাস্তায় টোটোর দৌরাত্ম্য ও অননুমোদিত চলাচলের ফলে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) নিরাপত্তা চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একাধিক নেতাদের নিরাপত্তা কাটছাঁট করে রাজ্য সরকার। প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নিয়েছিল রাজ্য প্রশাসন। তবে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েও সুরাহা পাননি তৃণমূল সাংসদ। নিরাপত্তা প্রত্যাহার করতেই সোনারপুরে হামলার শিকার হয়েছিলেন তিনি। তবে এবার জেড প্লাস নিরাপত্তা চেয়ে রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। যদিও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণ রাও। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) নৈহাটির বড়মা বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ

নৈহাটির বড়মার বিসর্জন অনুষ্ঠানের আয়োজনে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সকালে সেজে ওঠে নৈহাটির গঙ্গার ঘাট। জানা গিয়েছে, এবার হেলিকপ্টার থেকেই হবে পুষ্পবৃষ্টি। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। এমনকি বিসর্জনের সময় দেবীর দুটি সোনার চোখ আর খোলা হবে না বলেই জানা গিয়েছে। আজ বিকেল চারটায় অরবিন্দ রোডের মাধ্যমেই শুরু হয়েছে এই নিরঞ্জন যাত্রা। চাকা লাগানো ট্রলিতে চাপিয়ে বড়মাকে নিয়ে যাওয়া হয় নৈহাটি ফেরিঘাট সংলগ্ন গঙ্গার ঘাটে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) জম্মু-কাশ্মীর থেকে উদ্ধার ২ সেনার রক্তাক্ত দেহ

অবশেষে উদ্ধার হল জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলা থেকে নিখোঁজ হওয়া দুই স্পেশাল পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ। বুধবার রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে কর্মরত এই দুই কর্মী নিখোঁজ হয়ে গিয়েছিলেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে দুইজনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তল্লাশি অভিযানের সময় তাঁদের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। যদিও তাঁদের কাছে থাকা অস্ত্রশস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ তল্লাশির পর জঙ্গল থেকেই তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

Leave a Comment