=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেক ম্যাচে ৬ উইকেট মানব সুথারের, পঁচিশ বছর পর গড়লেন আরেক ইতিহাস

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম আফগানিস্তান, টেস্ট চলছে (India Vs Afghanistan)। গত 6 জুন থেকে শুরু হওয়া একমাত্র টেস্টের দ্বিতীয় দিন ছিল গতকাল। এদিন ভারত 564 রানে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল। পরবর্তীতে আফগানিস্তানে কামাল দেখান ভারতীয় বোলাররা। তবে এদিন ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন মানব সুথার। আর সেই অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে সকলকে চমকে দেন তিনি। সেই সাথে ভেঙে ফেলেন 25 বছরের পুরনো এক রেকর্ড।

25 বছরের ইতিহাসে প্রথমবার ঘটল এমন

আজ থেকে 25 বছর আগেকার কথা। 2001 সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় টেস্ট দলে অভিষেক করেছিলেন টিনু যোহানান। আর সেই অভিষেক ম্যাচেই প্রথম ওভারে উইকেট তুলে দিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। এরপর একটানা 25 বছরের মধ্যে আর কেউই এই কীর্তি অর্জন করতে পারেননি। তবে গতকাল অর্থাৎ রবিবার আফগানিস্তানের বিপক্ষে অভিষেক করেই সেই কাজ করে দেখালেন মানব।

ভারতের এই নতুন বোলিং অলরাউন্ডার অভিষেক ম্যাচের প্রথম ওভারে উইকেট তুলে 25 বছরের মধ্যে প্রথমবার বিশেষ কীর্তি অর্জন করলেন। সেই সাথে নজরে চলে গেলেন বোর্ড কর্তাদেরও। মানব তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম উইকেটটি তুলেছিলেন ওভারের চতুর্থ বলে। বলে রাখা প্রয়োজন, সর্বপ্রথম ভারতের জার্সিতে অভিষেক ম্যাচে প্রথম ওভারে উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছিলেন বাঙালি ক্রিকেটার মন্টু ব্যানার্জী। ওভারের পঞ্চম বলে এই কাজ করে দেখিয়েছিলেন তিনি।

অবশ্যই পড়ুন: ৫ পাহাড়ি শহর নিয়ে নতুন ‘হিমালয়ান হিল সিটি’ বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

প্রসঙ্গত, গতকাল ভারতের হয়ে বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছেন মানব। এদিন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে 41 বলে 28 রান করেছিলেন তিনি। এই ভারতীয় বোলিং অলরাউন্ডার চারটি চার এবং দুটি ছয় মেরে নিজের ইনিংস একেবারে সাজিয়ে নিয়েছিলেন। অন্যদিকে বল হাতে সুথার উইকেট ভেঙেছেন আব্দুল মালিক, রহমানুল্লাহ গুরবাজ এবং আফসার জাজাইকদের। বলাই বাহুল্য, এদিন মোট 6 উইকেট তুলেছেন এই নতুন ভারতীয় ক্রিকেটার।

Leave a Comment