=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আগামী এক সপ্তাহ কেমন থাকবে শেয়ার বাজার? টাকা ডুববে না তো? বিনিয়োগের আগে জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মাসে শেয়ারবাজারের (Stock Market) ব্যাপক দরপতন দেখেছেন বিনিয়োগকারীরা। চলতি এপ্রিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গত 3 ট্রেডিং সেশনে সেনসেক্স এবং নিফটি50 বেশ খানিকটা পড়েছে। তার উপর আমেরিকা এবং ইরানের মধ্যেকার সংঘাত বৃদ্ধি পাওয়ায় এ সপ্তাহে শেয়ার বাজারের অস্থিরতা আরও খানিকটা বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিগত কয়েকদিন ধরে ঘটে চলা নানান ঘটনার প্রভাব আগামীকাল বাজার খুললে দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

আগামী 5 দিন কেমন থাকবে শেয়ার বাজার?

সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের ওঠা পড়া দেখে এক সাক্ষাৎকারে এলকেপি সিকিউরিটিজের রূপক দে জানিয়েছেন, গত তিনটি ট্রেডিং সেশনে শেয়ার বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছে। তাছাড়াও ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাতের পরিস্থিতি আরও বেড়ে যাওয়ায় বেশ বিপদের মধ্যে রয়েছে বাজার। বিশেষজ্ঞের দাবি, আগামী 5 দিন থেকে এক সপ্তাহের মধ্যে শেয়ার বাজারের অবস্থা যে খুব একটা আহামরি ভাল হয়ে যাবে এমনটা নয়। আগামী কয়েক দিন শেয়ার বাজার দুর্বল থাকবেই।

রূপক দে বলছেন, আগামী কিছুদিনের মধ্যে নিফটি 23,500 তে নেমে যেতে পারে। তবে এই বিশেষজ্ঞ এটাও বলেছেন, শেয়ারবাজার কিছুটা গতি পেলে নিফটি 24,200 স্তরটি অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে বাজারে ভালো গতি দেখা যাবে। তাতে সবদিক থেকেই উপকৃত হবেন বিনিয়োগকারীরা। বাড়বে কমবেশি একাধিক সংস্থার শেয়ারের দাম।

যে কারণে আগামী দিনে প্রভাবিত হতে পারে শেয়ার বাজার

ইরান এবং আমেরিকার মধ্যে সমস্যা

বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবং আমেরিকার মধ্যেকার সমস্যার কারণেই আগামী দিনে শেয়ারবাজার ব্যাপক প্রভাবিত হতে পারে। আসলে প্রথম দফার শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় দ্বিতীয় দফার আলোচনা এখন থমকে রয়েছে। এদিকে ইরান জানিয়েছে তাদের কর্মকর্তারা আমেরিকার সাথে এখনই আলোচনায় যেতে আগ্রহী নন। এর আগে তেহরানের তরফে অভিযোগ করা হয়েছিল, আমেরিকা প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। তাই তাঁরা হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। সব মিলিয়ে, ইরান এবং আমেরিকার মধ্যেকার সমস্যা দূর না হলে আগামী দিনে শেয়ারবাজার যথেষ্ট প্রভাবিত হবে।

অবশ্যই পড়ুন: বৈভব সূর্যবংশীর সব গোপন কথা জানেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ার! ফাঁস করবেন?

অপরিশোধিত তেলের দাম

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে ব্যাপক উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলিতে তেলের বাজার এমন অস্থির থাকলে শেয়ার মার্কেট যথেষ্ট প্রভাবিত হবে। কমবেশি সকলেই জানেন, অপরিশোধিত তেলের দাম কমে গেলে শেয়ার বাজার যেমন বাড়ে তেমনই দাম বাড়ে সোনা এবং রুপোর। তবে তেলের দাম অনেকটা বেড়ে গেলে শেয়ারবাজার ঝুঁকির মুখে পড়বে।

রুপি বনাম ডলার

সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে বারবার দুর্বল হয়ে পড়েছে ভারতীয় রুপি। গত সপ্তাহ থেকে ভারতীয় রুপি ডলারের সামনে বেশ কয়েকবার মুখ থুবড়ে পড়েছে। বিশেষজ্ঞদের দাবি, ডলারের বিপরীতে ভারতীয় রুপির এমন উত্থান পতন শেয়ার বাজারকে বারবার প্রভাবিত করছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment