=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“আমাদের নেতারা এখন মধুতে আসক্ত!” দলের ভেতরে কাদের নিশানা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে (West Bengal) ক্ষমতায় আসার পর থেকেই অন্যায়ের সাথে আপোষ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মতোই, জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। অন্যায় দেখলেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। অন্যায় যদি বিজেপি কর্মীরাও করেন সে ক্ষেত্রেও ছাড় মিলবে না। এবার সেসব নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একেবারে স্পষ্ট বললেন, “আমাদের বহু নেতা এখন মধুতে আসক্ত!”

কাদের নিশানা করলেন দিলীপ ঘোষ?

নতুন সরকার শপথ গ্রহণের পর থেকেই একে একে তৃণমূল আমলে হওয়া সমস্ত দুর্নীতির ফাইল খুলতে শুরু করেছে। শুধু তাই নয়, দলীয় কর্মীদের উদ্দেশ্যও একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। কোনও নিচু বা উঁচুস্তরের নেতা যেন তোলাবাজি না করেন সেদিকে কঠোর নজর রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের। এবার সেসব নিয়েই নাম না করে দলের ভেতরে থাকা নেতাদের নিশানা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

অন্যায়ের সাথে আপস করেননি কোনওদিন। তাঁর নামে নেই কোনও দুর্নীতির অভিযোগ! নিজের ঠোঁট কাটা মন্তব্যের জন্য পরিচিত স্পষ্ট বক্তা দিলীপ ঘোষ এবার খোলাখুলি বললেন, “আমাদের বহু নেতা এখন মধুতে আসক্ত হয়ে পড়েছেন। পার্টি কড়া নজর রেখেছে, চেষ্টা করছে।” এদিন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন দাবাং নেতা। তবে কারও নাম নিলেন না তিনি।

তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের নিশানা করার সাথে সাথে ভারতীয় জনতা পার্টির অন্দরে অন্যায় হলেও সেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন দিলীপ ঘোষ।। সেই উদাহরণ কম নেই। এবারেও একই পথে হাঁটলেন মন্ত্রী। জানালেন, “এত অল্প সময়ে বাংলা থেকে তোলাবাজির সংস্কৃতি উঠে যাবে এটা ভাবার কোনও কারণ নেই। তবে দল নজর রেখেছে। পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে, অভিযোগ আসলেই ব্যবস্থা নিতে হবে। আমাদের অনেক নেতা আছে যাঁরা এখন মধুতে আসক্ত হয়ে পড়েছে। দল নজর রেখেছে। দলের অন্দরে এসব নিয়ে আলোচনা চলছে। ভুলে গেলে চলবে না মানুষ কোন উদ্দেশ্যে বদল করে আমাদের এনেছে।”

3 thoughts on ““আমাদের নেতারা এখন মধুতে আসক্ত!” দলের ভেতরে কাদের নিশানা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ?”

Leave a Comment