বিক্রম ব্যানার্জী, কলকাতা: সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নামের পাশে আপাতত আর বসছে না অধিনায়ক তকমা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে 20 ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বেই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে খেলতে যাবে ভারতীয় দল। যদিও স্কাইকে সরিয়ে আইয়ারকে যে অধিনায়ক করা হবে সেটা আগেই বোঝা গিয়েছিল। এমতাবস্থায় এবার, আইয়ারের অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক সূর্য।
আইয়ারকে নিয়ে মুখ খুললেন সূর্যকুমার
বিগত দিনগুলিতে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন শ্রেয়স। সাইলেন্ট হিরো হিসেবে পরিচিত এই খেলোয়াড় কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে পাঞ্জাব কিংস, দুই দলকেই সাফল্য পাইয়ে দিতে আপ্রাণ চেষ্টা করেছেন। তাতে সফলও হয়েছেন তিনি। অন্যদিকে গত দিনগুলিতে ভারতীয় দলকে আন্তর্জাতিক টুর্নামেন্টে জেতালেও ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি সূর্য। ফলে স্বাভাবিকভাবেই বাদ পড়তে হল তাঁকে।
অনেকেই ভেবেছিলেন, তাঁকে সরিয়ে আইয়ারকে অধিনায়ক করার বিষয়টা একেবারেই মেনে নিতে পারবেন না প্রাক্তন অধিনায়ক। কিন্তু বাস্তবে তেমনটা একেবারেই হয়নি। আইয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় অত্যন্ত খুশি সূর্যকুমার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আইয়ারের সাথে একটি ছবি শেয়ার করে সূর্য লিখেছিলেন, “আমি খুব খুশি যে মুম্বইকার টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে চলেছে। তোমাকে অভিনন্দন। দলের প্রত্যেকটা ছেলেই দুর্দান্ত এবং তাঁরা তাঁর পরামর্শ শুনবে। সঙ্গে থাকুন। আমি তোমাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।”
Suryakumar Yadav Instagram story for Indian Captain Shreyas Iyer.🥹💙 pic.twitter.com/eLuXM497Ig
— Cricket Central (@CricketCentrl) June 6, 2026
অবশ্যই পড়ুন: বাংলায় নতুন আবগারি নীতির আড়ালে হাজার হাজার কোটি আত্মসাৎ অভিষেকের! দাবি রিপোর্টে
উল্লেখ্য, ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক বদলের পাশাপাশি প্রত্যাশা মতোই বড়দের টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছেন 15 বছরের বৈভব সূর্যবংশী। এখন দেখার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর এবার আন্তর্জাতিক মঞ্চে দাপুটে বোলারদের সামনে নিজেকে কতটা মেলে ধরতে পারেন বৈভব!
I’ve been looking for a reliable platform for a while and this one really delivers. The interface is smooth and the payouts are fast. Definitely check out asia128login for a great experience.
Love the variety of games here. I had a great run last night and the customer support was very helpful with my deposit. Check out phjilibit
If you are looking for something reliable and fast, this is it. The payouts are processed quickly and the games are addictive. Check out ft999app
The best platform for local players. The login is stable and the promotions are actually rewarding. Give megapariloginbd a try.