=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আম্বানিকে বাঁচাতে উদ্যোগ! রিলায়েন্সের এই সংস্থা ৪০০০ কোটিতে কিনে নিচ্ছে আদানি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির (Anil Ambani) ডুবতে থাকা কোম্পানির সহযোগী সংস্থাটি এবার কিনে নিচ্ছেন ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পপতি গৌতম আদানি! জানা যাচ্ছে, আদানি গ্রুপের সংস্থা আদানি পাওয়ার এবার মুকেশ আম্বানির দাদা অনিলের রিলায়েন্স পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডকে বিপুল অঙ্কে কিনে নিতে চলেছে।

সূত্রের খবর, সেই মর্মে ইতিমধ্যেই দুই সংস্থার চুক্তিতে অনুমোদন দিয়েছে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল। কিন্ত হঠাৎ কেন রিলায়েন্স গ্রুপের সহযোগী সংস্থায় হাত বসাচ্ছেন গৌতম আদানি?

4000 কোটির চুক্তি করবে আদানি পাওয়ার

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার এবার অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডকে 4000 কোটিতে ক্রয় করবে বলেই খবর। জানিয়ে রাখি, অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারের সহযোগী সংস্থাটি বর্তমানে মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।

সূত্রের খবর, অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠানটির 600 মেগা ওয়াটের দুটি তাপবিদ্যুৎ ইউনিট রয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে এই সংস্থাটি ব্যাপক আর্থিক সঙ্কটে, মূলত সেই কারণেই এবার রিলায়েন্স পাওয়ার, কোম্পানিটিকে আদানি পাওয়ারের কাছে বিক্রি করতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত জ্বালানি খাতের বড় পরিকল্পনা মাথায় রেখেই সংস্থাটিকে কিনতে চলেছে আদানি।

লাভবান হবেন অনিল আম্বানি

বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডকে নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন অনিল আম্বানি। মূলত বিপুল পরিমাণ ঋণের বোঝা নিয়ে চলতে হচ্ছিল রিলায়েন্স গ্রুপকে। তবে এবার ওই প্রতিষ্ঠানটি আদানি পাওয়ারের হাতে চলে গেলে একদিক থেকে যেমন ঋণের বোঝা থেকে মুক্ত হবে রিলায়েন্স পাওয়ার অন্যদিকে বিদর্ভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংস্থাটি কিনে নিজেদের উৎপাদন ক্ষমতা অনেকটাই বাড়িয়ে ফেলবে আদানি পাওয়ার। কাজেই 4000 কোটির চুক্তির মাধ্যমে লাভবান হবে দু পক্ষই।

অবশ্যই পড়ুন: ইডেনে বিজ্ঞাপন নিয়ে ২৯ বছর পর হাইকোর্টের রায়ে জয় CAB-র

উল্লেখ্য, রিলায়েন্স পাওয়ারের কাছ থেকে বিদর্ভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংস্থাটি কেনার পর ওই সংস্থাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে আদানি পাওয়ার। বহু বিশেষজ্ঞের দাবি, এই চুক্তির মাধ্যমে গৌতম আদানি সংস্থা নিজেদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের তাপবিদ্যুৎ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করবে।

Leave a Comment