আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, দাপট বাড়িয়ে ভারী বৃষ্টির সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আর মাত্র কয়েক দিন বাকি, কিন্তু বৃষ্টি দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল (Weather Tomorrow), বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর, বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী কোনও এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপটি। আর সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অর্ণব’। যদিও এই নিয়ে পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর (North Bengal) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) একাধিক জেলায়।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কালো মেঘে ছেয়ে যাবে গোটা আকাশ। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝের বৃষ্টি হবে। আর তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই অবশ্যই আগামীকাল বাইরে বেরোনোর আগে ছাতা ব্যবহার করুন।

আরও পড়ুন: বিদ্যাসাগর নিয়ে বিতর্ক, বাতিল হতে পারে মালদার শিক্ষক তনয় মিশ্রর সার্টিফিকেট!

কলকাতায় আগামীকালের আবহাওয়া

গভীর নিম্নচাপের জেরে কলকাতার সহ একাধিক জেলায় সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে এই জেলাগুলির কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে কলকাতা সংলগ্ন এলাকা গুলিতে দুর্গাপুজোর প্রস্তুতিতে ভাটা পড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে আগামী শনিবার পর্যন্ত এমনই থাকবে বৃষ্টির দাপট।

আগামীকালের আবহাওয়া 

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপের প্রভাব সরাসরি পড়লেও আপাতত উত্তরবঙ্গে এর প্রভাব থাকছে না। কিন্তু তা সত্বেও জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।

Leave a Comment