বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক ইনিংস এবং 103 রানে ইংল্যান্ডের কাছে হেরে নাক কাটা গিয়েছে পাকিস্তানের (Pakistan)। প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় (WTC Points Table) একেবারে নিচে চলে গিয়েছে পাকিস্তান দল। তবে তালিকায় ইংল্যান্ডের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। অন্যদিকে একইভাবে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাহলে ভারতের অবস্থা কেমন?
পয়েন্ট তালিকার তলানিতে পাকিস্তান
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সেভাবে নিজেদের অবস্থানের উন্নতি করতে পারেনি ইংল্যান্ড। বর্তমানে পয়েন্ট তালিকার সাত নম্বরেই রয়েছে তারা। এখনও পর্যন্ত মোট 14টি টেস্ট খেলে ফেলেছে ইংল্যান্ড। এই আসরে পাঁচটিতে জয়, আটটিতে পরাজয় এবং একটি ড্র নিয়ে 29.76 পয়েন্ট শতাংশে রয়েছে ইংলিশরা। অন্যদিকে বেহাল অবস্থা পাকিস্তানের। 7 ম্যাচের পাঁচটিতে পরাজয় এবং দুটিতে জিতে সবার শেষে 10 নম্বরে পাক বাহিনী।
এদিকে তালিকার শীর্ষে জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এছাড়াও প্রথম তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। চার নম্বরে বাংলাদেশ। তবে ইংল্যান্ডের এই জয়ের জন্য পয়েন্ট তালিকায় ভারতের উপর প্রভাব পড়েনি। টিম ইন্ডিয়া এখনও বাংলাদেশের পরেই 5 নম্বরে রয়েছে। 6 নম্বরে আছে শ্রীলঙ্কা। এছাড়াও তালিকায় ইংল্যান্ডের পর 8 এ জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
আরও পড়ুন: ফাইনালের আগেই চরম ভোগান্তির শিকার মোহনবাগান
প্রসঙ্গত, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বেহাল অবস্থা পাকিস্তানের। লাল বলের ক্রিকেটেই নিজেদের উন্নতি না ঘটাতে পারলে আগামী দিনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে করুণ অবস্থা হতে পারে এই দলটির। তাছাড়াও পারফরমেন্সের দিক থেকে পাকিস্তান দলের যা অবস্থা তাতে দলটি যে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে টেস্টে অন্যতম দুর্বল দল হয়ে উঠেছে তা বলাই যায়!
[1268]Melbet লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট,melbet login করার নিয়ম এবং অ্যাপ ডাউনলোড করুন সহজেই। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট ও অনলাইন স্লট গেম খেলার নিয়ম জানতে আজই ভিজিট করুন। visit: melbet