=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইজরায়েলে শেষ নেতানিয়াহুর রাজত্ব, আইজেনকোটকে সরকার গড়ার ডাক রাষ্ট্রপতির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইজরায়েলে (Israel) শেষ হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) রাজত্ব! নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর অন্যান্য দলগুলির সমর্থন নিয়ে এবার সরকার গঠনের পথে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী। দেশটির প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে। ইজরায়েলের নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের জন্য 28 দিন সময় পাবেন আইজেনকোট।

ইজরায়েলে গঠনের পথে নতুন সরকার

গত সপ্তাহে ইজরায়েলের নির্বাচনে পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহু বা আইজেনকোট, কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। যার কারণে বিগত দিনগুলিতে ইজরায়েলের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে শুরু করেন সে দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এবার তার নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই আরব দল সহ বাকিদের সমর্থন নিয়ে এবার সরকার গড়তে চলেছেন দেশটির প্রধান বিরোধী নেতা আইজেনকোট।

নিয়ম মেনে, নতুন সরকার গঠনের জন্য 28 দিন সময় থাকলেও প্রয়োজন অনুযায়ী, সেই সময়সীমা আরও 14 দিন বাড়িয়ে নেওয়া যেতে পারে। তবে ইজরায়েলে নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশটির প্রাক্তন সেনাপ্রধানই যে সরকার গড়বেন, সেই বিষয়টা এখন একেবারে জলের মতো পরিষ্কার। এ প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে আইজেনকোট লিখেছেন, “এবার নতুন জাতীয় সরকার গঠনের সময় এসেছে। আমরা যেন যোগ্য হিসেবে সেই দায়িত্ব পালন করতে পারি, সেই সবটাই আমাদের নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুন: প্রসবের পর সদ্যোজাতকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলল নাবালিকা মা! শোরগোল উত্তরপাড়ায়

প্রসঙ্গত, ইজরায়েলে আজ পর্যন্ত কোনও দিনই কোনও রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। যার ফলে বিগত বছরগুলিতে সে দেশের সব সরকারই জোট সরকার ছিল। এবারেও ইজরায়েলের রাজনীতিতে সেই একই ধারা অব্যাহত থাকলো। কাকতালীয়ভাবে, সম্প্রতি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় পরাজয় দেখেছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

Leave a Comment