=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘ইন্ডিয়া আউট’ স্লোগান দেওয়া মইজ্জু এখন পাকিস্তানে, ভারতের পিঠে ছুরি মারবে মালদ্বীপ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় ইন্ডিয়া আউট স্লোগান তুলে ভারতীয় সামরিক বাহিনীকে মালদ্বীপ (Maldives) ছাড়া করা মোহম্মদ মইজ্জু (Mohamed Muizzu) বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। আর সেখানে গিয়েই সার্কের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির রাষ্ট্রপতি। ইসলামাবাদে দাঁড়িয়ে মইজ্জু যত দ্রুত সম্ভব সার্কের শীর্ষ সম্মেলন আয়োজনের আবেদন জানিয়েছেন। আর সেই সম্মেলনের মাধ্যমেই সার্কের সদস্য দেশগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান।

ভারতের পিঠে ছুরি মারার পরিকল্পনা করছেন মইজ্জু?

এর আগে শেষবারের মতো 2024 সালের নভেম্বর মাসে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল সার্কের শীর্ষ সম্মেলন। এ বছর সেই সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। তবে জম্মু ও কাশ্মীরের উরিতে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলার কারণে সেই সম্মেলন কার্যত বাতিল হয়ে গিয়েছে। তাতে আপাতত গোটা বিষয়টাই রয়েছে থমকে।

ভারতের তরফে জানানো হয়েছে, সার্কের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা তখনই সম্ভব হবে যখন এশিয়ার সর্বত্র সন্ত্রাসমুক্ত পরিবেশ থাকবে। সীমান্ত সন্ত্রাস বন্ধ হবে। আর এই কাজটা একমাত্র করতে পারে পাকিস্তান, এমনটাই মনে করে নয়া দিল্লি। এদিকে ইসলামাবাদে পৌঁছেই মালদ্বীপের রাষ্ট্রপতি জানিয়েছেন, সার্কের মাধ্যমেই নাকি এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলির মধ্যে থাকা সমস্যার সমাধান হতে পারে।

 

আরও পড়ুন: এই একজন ছিল বলেই ভারতকে হারাতে পারল না নিউজিল্যান্ড

মইজ্জু বলেন, “আমি বিশ্বাস করি এই সংস্থার মাধ্যমে আমরা একসাথে কাজ করতে পারব। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে নিশ্চয়ই এই অঞ্চলের প্রতিবেশীদের সমস্যার সমাধান হবে।” এদিন তিনি আরও বলেন, “সার্কের কার্যক্রম পুনরায় শুরু করতে আমরা সদস্য দেশগুলির সাথে আলোচনার জন্য প্রস্তুত। আমরা একে অপরের সাথে আলোচনা, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করতে পারি।” আচমকা পাকিস্তানে গিয়ে সার্কের প্রশংসা করার পাশাপাশি দ্রুত সম্মেলন আয়োজনের ডাক দিচ্ছেন মইজ্জু। আর তাতেই সন্দেহের গন্ধ পাচ্ছেন অনেকে। কূটনৈতিক মহলের কেউ কেউ বলছেন, শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের পেছনে ছুরি বসাবে না তো মালদ্বীপ!

Leave a Comment