=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইস্টবেঙ্গলের সমালোচনা করে অবশেষে দল ছাড়ার কারণ জানালেন অস্কার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) চ্যাম্পিয়ন করেছেন তিনি। সাফল্যের একেবারে চূড়ায় থেকেও যে সবকিছু ছেড়ে চলে যাওয়া যায়, সেটা প্রমাণ করে দিয়েছেন লাল হলুদের প্রাক্তন কোচ অস্কার ব্রুজো। আগেই শোনা গিয়েছিল, এবারের ISL শেষ হয়ে গেলেই ইস্টবেঙ্গলের সঙ্গ ছাড়বেন তিনি। সেই মতোই, লাল হলুদের মায়া কাটিয়ে ভারত ছেড়ে চলে গিয়েছেন আনোয়ার আলিদের সাফল্যের কারিগর। কিন্তু ঠিক কোন কারণে ইস্টবেঙ্গল ছাড়লেন অস্কার? এবার প্রকাশ্যে এলো সেই তথ্য।

ঠিক কেন ইস্টবেঙ্গল ছাড়লেন অস্কার?

ইস্টবেঙ্গলকে সফল করে তুলতে বেশ কয়েকবার বাধার মুখে পড়তে হয়েছিল স্প্যানিশ কোচ অস্কারকে। শোনা গিয়েছিল, লাল হলুদ কর্তাদের সাথে মতবিরোধের মধ্যেই নিজেকে মানিয়ে নিয়েছিলেন তিনি। অপেক্ষা করছিলেন শেষ মুহূর্তে দলকে সফল করে তোলার। শেষ পর্যন্ত সেটা হওয়ায় দায়িত্ব ছেড়ে বেরিয়ে গিয়েছে অস্কার। সেই সিদ্ধান্তের এতদিন পর একপ্রকার ইস্টবেঙ্গলের সমালোচনাই করলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্কার জানিয়েছেন, “এমন একটা দলের দায়িত্ব পেয়েছিলাম যেখানে ধারাবাহিকতার অভাব ছিল। এই অবস্থা থেকে আমরা একটা প্রতিযোগিতামূলক দল গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম। যাঁরা 22 বছর পর আবার ভারত সেরা হয়েছে।” ইস্টবেঙ্গলের তরফে অস্কারকে শেষ মুহূর্তে দায়িত্বে থাকার অনুরোধ করা হলেও সেই অনুরোধ রাখেননি স্প্যানিশ কোচ। কিন্তু কেন? সে কথাই ভাগ করে নিয়েছেন লাল হলুদের প্রাক্তন হেড স্যার।

অবশ্যই পড়ুন: সম্পর্কের উন্নতি, শুরু ভারত-চিন বাণিজ্য! ৬ বছর পর খুলে দেওয়া হল নাথুলা পাস

ওই সাক্ষাৎকারে ইস্টবেঙ্গল ছাড়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অস্কার বলেন, “ক্লাব কর্তৃপক্ষ আমার উপর আস্থা রেখেছিল তার জন্য ধন্যবাদ। আমি আর্থিক কারণে এই সিদ্ধান্ত নিইনি। আসলে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল। একটা চুক্তি তখনই সার্থক হয় যখন উভয়পক্ষের লক্ষ্য এবং পরিকল্পনা এক থাকে। আমি মনে করি, ঐক্যমত ছাড়া এগিয়ে যাওয়ার থেকে দায়িত্ব ছেড়ে বেরিয়ে আসা ভাল। সেটাই করেছি।” এক কথায় বলাই যায়, ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের সাথে মতপার্থক্যের কারণে লাল হলুদ ছেড়েছেন স্প্যানিশ কোচ।

Leave a Comment