উড়ে উড়েই পৌঁছে যাবেন গন্তব্যে, দেশের এই শহরে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি পরিষেবা!

Air Taxi service may will open in Delhi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উড়ে উড়ে পৌঁছে যাবেন গন্তব্যে! শীঘ্রই দিল্লির বুকে চালু হয়ে যেতে পারে এয়ার ট্যাক্সি পরিষেবা (Air Taxi Service)। মূলত অফিস টাইমে যানজট এড়াতে কনট প্লেস, গুরুগ্রাম এবং নয়ডার জিওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগকারী পাইলট করিডোর চালু হলেই শুরু হবে এই বিশেষ পরিষেবা। CII বা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে দিল্লির বুকে বিশেষ পরিষেবা চালু হলে তা হাসপাতাল, মেট্রো স্টেশন এবং শিল্পনগরীর জন্য অত্যন্ত সহায়ক হবে।

কীভাবে যাতায়াত করবে এয়ার ট্যাক্সি?

আপাতত যা খবর, দিল্লিতে নতুন পাইলট করিডোর চালু হয়ে গেলে শুরু হওয়া এয়ার ট্যাক্সি পরিষেবা কাজ করতে পারে হাসপাতাল অথবা উঁচু বাণিজ্যিক কোনও ভবনের ছাদ থেকে। এক কথায়, সুউচ্চ ভবনের ছাদে অবতরণ করবে এই এয়ার ট্যাক্সি। পরবর্তীতে সেখান থেকে আবার টেক অফ করবে সেটি। সূত্রের খবর, প্রথমদিকে এই এয়ার ট্যাক্সি প্রতিস্থাপন যোগ্য অঙ্গ, প্রত্যঙ্গ পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন জরুরি ভিত্তিক মেডিকেল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে।

প্রাথমিকভাবে জরুরী ভিত্তিক পরিষেবার জন্য ব্যবহার করা হলেও পরবর্তীকালে ইতিবাচক সাড়া পাওয়া গেলে বিভিন্ন বাণিজ্যিক শহরগুলিতে একে একে অন্যান্য ক্ষেত্রেও চালু করা হবে এয়ার ট্যাক্সি পরিষেবা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ব্যস্ত রাস্তাগুলিতে দীর্ঘ যানজট এড়িয়ে দ্রুত বিভিন্ন হাসপাতালে মেডিকেল সহায়তা বা বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এয়ার ট্যাক্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অবশ্যই পড়ুন: ভারতীয় প্লেয়ারদের সাথে থাকতে পারবেন না তাঁদের স্ত্রীরা! কঠিন সিদ্ধান্ত BCCI-র

প্রসঙ্গত, ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হলে তা পরিবহন ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে বলেই মনে করছেন বিশ্লেষক মহল। যেটা না বললেই নয়, এই এয়ার ট্যাক্সির সবচেয়ে বড় বিশেষত্ব হল, আকাশে ভাসমান যান বা এই এয়ার ট্যাক্সিগুলি ইলেকট্রিক্যাল ভার্টিক্যাল টেক অফ বা ল্যান্ডিং করে থাকে।ভারতের আকাশ সীমাতেও এটি এভাবেই এগিয়ে চলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।। এছাড়াও এই এয়ার ট্যাক্সির টেকঅফ এবং ল্যান্ডিয়ের জন্য কোনও ভার্টিপোর্ট দরকার পড়ে না।

Leave a Comment