উপ-নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি-সিপিএমকে হারিয়ে বাংলায় ৬-০ জয় কংগ্রেসের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার দুই বিধানসভা কেন্দ্র রেজিনগর এবং নন্দীগ্রাম আসনে উপ নির্বাচনের আগেই রাজ্যে বড় জয় হাসিল করল কংগ্রেস (Congress)। বীরভূমের (Birbhum) নলহাটি বিধানসভার কুশমোর হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে জাতীয় কংগ্রেস। মোট 6 আসনের প্রত্যেকটিতেই জয়লাভ করেছে তারা। সমস্ত আসন থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের ময়দান থেকে কার্যত উড়িয়ে দিয়েছে INC। দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে কংগ্রেসের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

বাংলায় বড় জয় কংগ্রেসের

জানা গিয়েছে, ওই হাই মাদ্রাসায় পরিচালন কমিটির নির্বাচনে মনোনয়ন পেশ করেছিলেন তৃণমূল, সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীরা। আর সেই নির্বাচনেই বড় মার্জিনে জয়লাভ করেছে কংগ্রেস। সেই ফলাফল প্রকাশ্যে আসতেই একদিকে যেমন রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে ঠিক তেমনই ওই অঞ্চলের ফলাফল প্রকাশিত হওয়ার পর তৃণমূল ও কংগ্রেসের সমর্থকরা একে অপরেকে লক্ষ্য করে কাদা ছড়াছড়ি করেন বলেও অভিযোগ।

এমন ঘটনায় কংগ্রেসের স্থানীয় নেতা বলেন, “এই অঞ্চলে সিপিএম এবং তৃণমূল ভেতরে ভেতরে জোট বেঁধে 6টি আসনেই যৌথ প্রার্থী দাঁড় করিয়েছিল। অন্যদিকে বিজেপি লড়েছিল মাত্র দুটি আসনে। কিন্তু সাধারণ মানুষ এই অশুভ আঁতাতকে মেনে নেননি। তাঁরা জোট বেঁধে আমাদের প্রার্থীকে জিতিয়েছেন। এখানকার মানুষ তোষণের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন।”

এদিকে কংগ্রেসের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, কংগ্রেস যে অভিযোগ তুলছে তা পুরোপুরি মিথ্যা। তৃণমূল সিপিএমের সাথে কোনও জোট করেনি বলেই জানালেন তিনি। উল্টে ওই তৃণমূল নেতা অভিযোগ করেছেন, কংগ্রেস নাকি বিজেপির সাথে গোপনে জোট করে 6টি আসনেই জয় নিশ্চিত করতে চেয়েছিল। কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি চক্রান্ত করার অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুন: আবার হারল শ্রীলঙ্কা, এশিয়ান গেমসে প্রথম সোনা জিতে ইতিহাস গড়ল ভারত

সব মিলিয়ে, বিতর্কের মাঝেও নলহাটিতে 6-0 ফলাফল নিয়ে কংগ্রেস সফল হওয়ায় আনন্দের জোয়ার বইছে স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে। এই ফলাফল প্রসঙ্গে স্থানীয় কয়েকজন কংগ্রেস নেতার দাবি, “তৃণমূলের বর্তমান ডামাডোল পরিস্থিতি এবং চরম বিশৃঙ্খলার মাঝে মানুষ কংগ্রেসকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। আগামীতেও বাংলার রাজপথে কংগ্রেসের যাত্রাই প্রশস্ত হবে।”

Leave a Comment